তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আম্বিয়া ৩০৯ একজন লোক আসিয়াছে । তাহার সহিত রহিয়াছে পরমা সুন্দরী রমণী ৷ বাদশাহ্‌ হযরত ইব্রাহীম (আ)-কে তাহার দরবারে ডাকাইয়া পাঠাইল । হযরত ইব্রাহীম (আ) উপস্থিত : হইলে বাদশাহ্‌ তাহাকে জিজ্ঞাসা করিল, এই স্ত্রীলোকটি তোমার কে? তিনি বলিলেন, সে আমার ভগ্ন । বাদশাহ্‌ ইব্রাহীম (আ)-কে বলিল, যাও উহাকে আমার নিকট পাঠাইয়া দাও। হযরত ইব্রাহীম (আ) “‘সারাহ্‌’-এর নিকট আসিয়া বলিলেন, এই যালিম বাদশাহ আমাকে তোমার সহিত আমার সম্পর্ক কি জানিতে চাহিলে, আমি বলিয়াছি, সে আমার ভগ্ন । তোমার নিকট জানিতে চাহিলে তুমি আমার কথা মিথ্যা বলিওন৷ ৷ বস্তুত তুমি আমার দীনি ভগ্নিও বটে । এই সারা পৃথিবীতে তুমি ও আমি ব্যতিত অন্য কোন মুসলমান নাই । অতঃপর হযরত ইব্রাহীম (আ) তাহাকে লইয়া বাদশাহর দরবারে গমন করিলেন। হযরত ইবরাহীম (আ) সারাহকে বাদশাহর নিকট পাঠাইয়! সালাতে নিবিষ্ট হইলেন । বাদশাহ হযরত সারাহর রূপ লাবণ্য দেখিয়া তাহার প্রতি ঝুঁকিতেই আল্লাহ্র শাস্তি তাহাকে পাকড়াও করিল । তাহার হাত পা অবশ হইয়া পড়িল । এই অবস্থা দেখিয়! বাদশাহ হযরত সারাহকে বলিল, আমি তোমার কোন ক্ষতি করিব ন৷, তুমি আমার জন্য আল্লাহ্র নিকট এই শাস্তি উঠাইবার জন্য দুআ কর । তিনি দু'আ করিতেই বাদশাহ সুস্থ হইয়া গেল৷ কিন্তু ঠিক হইয়া পুনরায় সে হযরত সারাহ্‌কে ধরিবার চেষ্টা করিল । অমনি পূর্বের ন্যায় তাহার অবস্থা হইয়া গেল। বাদশাহ এবারও হযরত সারাহকে দু'আ করিতে অনুরোধ করিল এবং প্রতিজ্ঞা করিল যে, সে আর তাহাকে স্পর্শ করিবে না । হযরত সারাহ এবারও তাহার জন্য দু'আ করিলেন এবং সে ঠিক হইয়া গেল । তিনি তৃতীয়বার ও সেই পূর্বের ন্যায় আচরণ করিলে এইবারও তাহার পূর্বের ন্যায় হইল ৷ এবারও সে হযরত সারাহকে আল্লাহ্র নিকট দু'আ করিতে অনুরোধ করিল এবং পুনরায় এইরূপ আচরণ না করিবার দৃঢ় প্রতিজ্ঞা করিল। হযরত সারাহ তাহার জন্য দু'আ করিলে সে সুস্থ হইল । তখন বাদশাহ তাহার একজন প্রহরীকে ডাকিয়া বলিল, ভুমি আমার নিকট কোন মানুষ তো আন নাই । আনিয়াছ একজন শয়তান মহিলা । তুমি তাহাকে দরবার হইতে বাহির করিয়া দাও এবং হাযেরাকেও তাহার সহগামিনী করিয়া দাও । হযরত সারাহ্‌কে বাহির করিয়া দেওয়া হইল এবং হযরত হাযেরাকে তাহার সহিত পাঠান হইল । হযরত সারাহ তাহাকে গ্রহণ করিলেন। এদিকে হযরত ইব্রাহীম (আ) যখন বুঝিতে পারিলেন যে, হযরত সারাহ ফিরিয়া আসিয়াছেন, তখন তিনি সালাত সম্পন্ন করিয়া অবসর হইলেন । তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার সহিত কি আচরণ করা হইয়াছে? তিনি বলিলেন, আল্লাহ্‌ তা'আলা কাফিরের চক্রাস্তকে নস্যাৎ করিয়া দিয়াছেন। এবং সে হাযেরাকে আমার সেবিকা হিসাবে দান করিয়াছে। মুহাম্মদ ইব্ন

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।