তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents SE তাফসীরে ইবন কাছীর এইগুলি হইল আমার অকাট্য প্রমাণসমূহ যাহা আমি ইব্রাহীম (আ)-কে দান করিয়াছিলাম যেন তিনি স্বীয় কাওমের নিকট পেশ করিতে পারেন। (সূরা আন'আম $ ৮৩) হযরত ইব্রাহীম (আ)-কে পিতা কর্তৃক শৈশবকালে পাহাড়ের প্রহার রাখিয়া আসা এবং দীর্ঘকাল পর গুহা হইতে বাহির হইয়া আসিয়া নক্ষত্রসমূহের প্রতি দৃষ্টিপাত করিয়৷ তিনি আন্লাহ্‌কে চিনিয়াছিলেন। এই সম্পর্কে যত রিওয়ায়েত বর্ণিত হইয়াছে সবই ইস্রাঈলী রেওয়ায়েত । অতএব আমাদের নিকট কুরআন ও সুন্নাহ্‌র মাধ্যমে.যে সঠিক তথ্য রহিয়াছে সকল রিওয়ায়েত সমূহ হইতে যাহা ইহার মুতাবিক হইবে উহা তো আমরা গ্রহণ করিতে পারি। আর যাহা এই সঠিক তথ্যের বিরোধী হইবে আমরা উহ। প্রত্যাখ্যান করিব । আর যাহা এই সঠিক তথ্যের বিরোধীও নহে আর ইহার মুতাবিকও নহে উহাকে আমরা সত্য বলিব না আর মিথ্যাও বলিব না । বরং এই বিষয়ে নীরব ভূমিকা পালন করিব । এই শ্রেণীর রিওয়ায়েত সমূহকে মুহাদ্দিসীনে কিরাম রেওয়ায়েত করিবার অনুমতি দান করিয়াছেন। আবার অনেকের মত হইল, ইহাতে দীনের কোন ফায়দা নাই । যদি উহাতে আমাদের কোন দীনি ফায়দা নিহিত থাকিত তবে আমাদের শরী‘আত অবশ্যই উহা! বর্ণিত হইত । আমরা এই তাফসীর গ্রন্থে ইস্রাঈলী রিওয়ায়েতসমূহ হইতে এড়াইয়া চলিব । কারণ ইহাতে কেবল সময় নষ্ট করা ব্যতিত অন্য ফায়দা নাই । বরং ক্ষতির সম্ভাবনাই বেশী । কারণ, তাহাদের রিওয়ায়েতে সত্যমিথ্যা মিশ্রিত । তাহাদের মধ্যে সত্যমিথ্যা পার্থক্য করিবার কোন যোগ্যতাই ছিল না। আমাদের স্বমামধন্য আইম্মায়ে কিরাম তাহাদের রিওয়ায়েত সম্পর্কে এই অভিমত ব্যক্ত করিয়াছেন। আলোচ্য আয়াতের মর্ম ইহাই যে, হযরত ইব্রাহীম (আ)-কে আল্লাহ্‌ তাআলা বাল্যকালেই হিদায়েত দান করিয়াছিলেন। সেই সময়েই তিনি গায়রনল্লাহ্ূর ইবাদতকে অপসন্দ করিতেন। ০০ <<", এবং আমি ইহা ভালরূপেই জানিতাম যে, তাহার মধ্যে এই যোগ্যতা রহিয়াছে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ ASE UD ES SAN LSU 535A LS a8 oi UGS যখন ইব্রাহীম (আ) তীহার পিতা ও তাঁহার কাওমকে জিজ্ঞাসা করিলেন' এই মূর্তিগুলি কি, যাহাদের প্রতি তোমরা অনুরক্ত হইয়া আছ? বাল্যকালেই মূর্তিপূজা করা ও উহার প্রতি অনুরক্ত হওয়াকে অস্বীকার করা এবং ও তাহার পিতা ও কাওমের কার্যকলাপের প্রতি প্রতিবাদ জ্ঞাপন করা, ইহাই হইল তাহার সেই হিদায়েত ও সুবুদ্ধি যাহা তাহাকে বাল্যকালেই দান করা হইয়াছিল।

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।