Contents ৩০০ তাফসীরে ইবন কাছীর ইমাম আহ্মাদ (র)......... হযরত আবদুল্লাহ ইবন আমর ইব্ন আস (রা) হইতে ' বৰ্ণনা করিয়াছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন £৪ কিয়ামত দিবসে ' আল্লাহ্ তা'আলা আমার উম্মাত হইতে বিশেষ এক ব্যক্তি নির্দিষ্ট করিয়। তাহার সম্মুখে নিরানববইখানা আমলনামা ছড়াইয়া দিবেন প্রত্যেকটি আমলনাম। দৃষ্টির শেষসীম। পর্যন্ত বিস্তৃত হইবে । অতঃপর আল্লাহ্ তা'আলা বলিবেন, তুমি কি উহার কিছুই অস্বীকার কর? আমার লেখক বা কেহ কি তোমার প্রতি যুলুম করিয়াছে? সে বলিবে, না, হে আমার প্রতিপালক! তখন পুনরায় আল্লাহ্ জিজ্ঞাসা করিবেন, তোমার কি কোন ওযর কিংবা ভাল কাজ আছেঃ? রাসূলুল্লাহ্ (সা) বলেন ৪ তখন সেই ব্যক্তি হতঃভন্ব হইয়। পড়িবে এবং বলিবে, জী না । তখন আল্লাহ্ বলিবেন, হা তোমার একটি ভাল কাজ আছে, তোমার প্রতি কোন যুলুম করা হইবে না। অতঃপর কাগজের ছোট একটি টুক্রা বাহির করা হইবে যাহাতে “আশ্হাদু আন লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াআশৃহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ্” লেখা রহিয়াছে। আল্লাহ্ তাআলা ফিরিশ্তাগণকে উহ। পেশ করিতে বলিবেন। লোকটি উহা দেখিয়া বলিবে, হে আমার রব! এই ছোট টুক্রাটি এই বিরাট আমলনামার মুকাবিলায় কোন কাজে আসিবে? তখন মহান আল্লাহ্ বলিবেন £ঃ তোমার প্রতি যুলুম করা হইবে না । তখন তাহার আমলনামার বিশাল দফতর মীযানের এক পাল্লায় রাখা হইবে এবং আর এই ছোট কাগজটি এক পাল্লায় রাখ! হইবে । কিন্তু এই ছোট কাগজের ওযন অপর পাল্লার মুকাবিলায় ভারী হইয়া যাইবে । আল্লাহ্র নামের তুলনায় কোন বন্তুর ওযন ভারী হইবে না । ইমাম তিরমিযী ও ইব্ন মাজাহ (র) লাইস ইবন সা'দ (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান গারীব। ইমাম আহ্মাদ (র)........... আবদুল্লাহ ইবন আমর ইব্ন আস (র।) হইতে বর্ণন৷ করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ কিয়ামত দিবসে যখন মীযান রাখা হইবে তখন এক ব্যক্তিকে উপস্থিত করিয়া তাহাকে এক পাল্লায় রাখা হইবে এবং আমলসমূহও রাখা হইবে এবং পাল্লা ঝুলিয়া পড়িবে । অতঃপর তাহাকে জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে । তাহার রওয়ানা হইতেই আল্লাহ্র পক্ষ হইতে এক ব্যক্তি চিৎকার করিয়া বলিবে, তোমরা উহাকে লইয় যাইও ন৷, তাহার আরও একটি বস্তু অবশিষ্ট রহিয়াছে। অতঃপর তাহার একটি ছোট্ট কাগজ আনা হইবে, যাহাতে লেখা রহিয়াছে, “লা-ইলাহা ইল্লাল্লাহ্” MD ALLL LL ale al পড়িবে । ইমাম আহ্্মাদ (র)......... হতাশা) হইত বল করিয়াছেন, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (সা)-এর একজন সাহাবী তাহার সম্মুখে বসিল, অতঃপর সে
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।