Contents ২৭০ তাফসীরে ইবন কাছীর ' স্পষ্ট । কিন্তু তাহা সত্ত্বেও তাহারা ঈমান আনে নাই। অতএব পুনরায় মু'জিযা দেখিতে চাওয়া তাহাদের হঠকারিতা ব্যতিত কিছুই নহে। ইব্ন আবূ হাতিম (র)........... আলী ইব্ন বারাহ লাখ্মী (র) জনৈক রাবী হইতে যিনি হযরত উবাদাহ ইব্ন সামিত (রা)-কে বর্ণনা করিতে প্রত্যক্ষ করিয়াছেন। তিনি বলেন, একবার আমরা মসজিদে ছিলাম । আমাদের সহিত হযরত আবূ বকর সিদ্দীক (রা) ছিলেন । তিনি কুরআন পড়িতেছিলেন। এমন সময় আবদুল্লাহ ইবন উবাই ইব্ন সালূল আসিল । সে গদী বিছাইয়া তাকিয়া লাগাইয়া বসিয়া পড়িল । বস্তুত সে সুন্দর চেহারার লোক ছিল এবং বাকপটুও ছিল। সে হযরত আবূ বকর (র!)-কে বলিল, হে আবূ বকর! মুহাম্মদ (সা)-কে গিয়া বল, তিনি যেন পূর্ববর্তী আশ্বিয়াদের মত কোন মু‘জিযা পেশ করেন । হযরত মূসা (আ) তাওরাত পেশ করিয়াছিলেন। হযরত ঈসা (আ) যাবূর আনিয়াছিলেন, হযরত সালিহ্ (আ) উট পেশ করিয়াছিলেন। এবং হযরত ঈসা (আ) ইঞ্জিল ও আসমানী মায়িদা-দস্তরখানা পেশ করিয়াছিলেন ইহা শ্রবণ করিয়া হযরত আবূ বকর সিদ্দীক (রা) কীদিয়া ফেলিলেন। এ সময় হযরত আবূ বকর (রা) সকলকে বলিলেন, তোমরা সকলে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গিয়ে দাড়!ও এবং তাহার নিকট এই মুনাফিক হইতে মুক্তি লাভের জন্য দরখাস্ত কর। তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ৪ 4! ০5, ৬/9 ০1 ৫155 3 51 আমার সন্মানাৰ্থে দণ্ডায়মান হইবার প্রয়োজন নাই । দণ্ডায়মান কেবল আল্লাহ্র জন্য হইতে হয় । তখন আমর। বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ এখনই এই মুনাফিকদের সহিত আমাদের সাক্ষাৎ ঘটিয়াছে। তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ৪£ এখনই হযরত জিবরীল (আ) আসিয়া আমাকে বলিলেন, আপনি বাহির ‘হউন এবং এ সকল নিয়ামতসমূহের সংবাদ দান করুন যাহা আল্লাহ্ ভ!'আলা আপনাকে দান করিয়াছেন। আর যেই মর্যাদা আপনাকে দান করা হইয়াছে উহ৷ও জানাইয়া দিন। তিনি আমাকে এই সুসংবাদ দিয়াছিলেন যে, আমাকে লাল কালো সকল বর্ণের লোকের নিকট রাসূল হিসাবে প্রেরণ করা হইয়াছে। আল্লাহ্ তা'আলা আমাকে এক মহা গ্রন্থ দান করিয়াছেন, অথচ, আমি লেখাপড়া জানি না। আমার পূর্ব ও পরবতী সকল ভুল-ক্রুটি ক্ষমা করা হইয়াছে। আযানে আমার নাম ঘোষণা করা হইয়াছে । ফিরিশৃত৷ দ্বারা আমার সাহায্য করা হইয়াছে। আমার সম্মুখে আমার প্রভাব বিস্তার করা হইয়াছে। আমাকে কাউসার নামক হাউয দান করা হইয়াছে। এবং কিয়ামত দিবসে আমার হাউযই সর্বাপেক্ষা বড় হাউয হইবে৷ আল্লাহ্ তা'আলা আমাকে “মাকামে মাহমূদ' নামক সর্বোচ্চ স্থান দান করিবার ওয়াদা করিয়াছেন। অথচ, সকল মানুষ তখন অস্থির হইয়া মাথা নত করিয়া থাকিবে । আমাকে আল্লাহ্ তা'আলা সেই দলভুক্ত করিবেন যাহারা সর্বপ্রথম কবর ‘হইতে উদিত হইবেন । আমার সুপারিশে আমার উম্মাতের সত্তর হাজার লোক বিনা
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।