Contents ২৮ তাফসীরে ইবন কাছীর মুজাহিদ, কাতাদাহ ও সুদ্দী (র) বলেন, 115]! দ্বারা বংশীয় স্বজনদিগকে বুঝান হইয়াছে। আবূ সালিহ (র) বলেন, ‘কালালাহ’ বুঝান হইয়াছে। আশীরুল মু'মিনীন হযরত উসমান ইব্ন আফ্ফান (রা) হইতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতে ৩&২ ' | ‘1২ এ ৩5২ এর U5 কে তাশদীদসহ পড়িতেন, অর্থাৎ আমার মৃত্যুর পর আমার আত্মীয়-স্বজন কম হইয়া যাইবে । প্রথম কিরাআাত অনুসারে অর্থ হইবে, যেহেতু আমার কোন সন্তান নাই অতএব আমার ভয় হইতেছে যে, আমার আত্মীয়-স্বজন হয়ত দুরাচার হইয়া পড়িবে । এই কারণে হযরত যাকারিয়া (আ) আল্লাহ্ তা'আলার নিকট এমন সন্তানের জন্য প্রার্থনা করিলেন, যে তাহার নবুওয়াতের উত্তরাধিকারকে আঞ্জাম দিতে পারে। এই আশংক| তিনি কখনও করেন নাই যে, তাহার ধন-সম্পদ সংরক্ষণের জন্য তাহার উত্তরাধিকারী সন্তানের প্রয়োজন দূর সম্পর্কীয় উত্তরাধিকারী আত্মীয়দের খপ্পর হইতে মাল সংরক্ষণের চিন্তায় সন্তানের প্রার্থনা করা, ইহা হইতে একজন নবীর মর্যাদা অনেক উর্ধ্বে । দ্বিতীয়ত, তিনি কোন বিশেষ সম্পদশালী ছিলেন না। তিনি তো একজন মামুলী বাড়ইয়ের কাজ করিয়া জীবিকা অর্জন করিতেন। বিশেষত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম সম্পদ সঞ্চয় হইতে সবচাইতে বেশী দূর সরিয়া থাকিতেন। অতএব হযরত যাকারিয়া (আ)-এর বেলায় এই চিন্তাও করা যায় না যে, তিনি ধন-সম্পদ সংরক্ষণের জন্য ওয়ারিস সন্তান প্রার্থনা করিয়াছিলেন। তৃতীয়ত, বুখারী ও মুসলিম শরীফে একাধিকসূত্রে বর্ণিত হাদীস রহিয়াছে ৪ 3 {54,5 (4455 1০5 ৬,৪১ আমরা কাহাকেও মালের ওয়ারিস করি না, যাহা কিছু ছাড়িয়া যাইব উহা সাদাকা হিসাবে বিবেচিত হইবে । তিরমিযী শরীফে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, আমরা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম কাহাকেও কোন মালের ওয়ারিস করি না । উল্লিখিত ব্যাখ্যার ভিত্তিতে ইহা সাব্যস্ত হইল যে ১০ ০ ‘55,5 এর মধ্যে যেই মিরাসের কথা উল্লেখ করা হইয়াছে উহ৷ নবুওয়াতের মিরাস, কোন মালের মিরাস নহে। এই কারণেই হযরত যাকারিয়া (আ) আয়াতের পরবর্তী হশে ৮4২১ 0| ১,০ ৩১9 এবং ইয়াকুব (আ)-এর সন্তানদেরও ওয়ারিস হইবে বলিয়াছেন। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 515,4১, 4,59 এই আয়াতে নবুওয়াতের মীরাসের কথা বলা হইয়াছে । অর্থাৎ হযরত সুলায়মান (অ!) হযরত দাউদ (আ!)-এর নবুওয়াতের ওয়ারিস হইয়াছেন। কারণ, 'ধন-সম্পদের ওয়ারিস হইয়াছেন’
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।