তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫০ তাফসীরে ইবন কাছীর দুশ্চিন্তাময় ও সংকীর্ণ । যদিও তাহার বাহ্যিক জাকজমক থাককু না কেন, যদিও তাহার পোশাক পরিচ্ছদ খাদ্যদ্রব্য ও বাসস্থান উত্তম ও মনোরম হউক না কেন? কিন্তু যাবৎ না সে হেদায়েত গ্রহণ করিবে সে পেরেশান ও অস্থির থাকিবে। তাহার অন্তরে থাকিবে সন্দেহ ও সংশয় । কখনও তাহাকে শান্ত দেখা যাইবে না। আলী ইব্ন তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অত্র আয়াতের অর্থ করিয়াছেন, তাহার জন্য রহিয়াছে এমন জীবন যেই জীবনে সে আল্লাহ্র রহমত হইতে বঞ্চিত থাকিবে। আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অত্র আয়াতের অপর এক ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন, অথচ সে উহাতে আল্লাহ্‌কে ভয় করে না, তবে উহাতে কোন কল্যাণ হয় না। ইহাই হইল সংকীৰ্ণ জীবন । তিনি আরো বলেন, যেই সকল গুমরাহ লোক অহংকার করিয়া সত্য হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, অথচ অর্থনৈতিক দিক হইতে তাহারা স্বচ্ছল, তবুও তাহাদের জীবন হয় সংকীর্ণ । যেহেতু আল্লাহ্‌র প্রতি তাহাদের ধারণা শুভ নহে, আল্লাহর ওয়াদাকে তাহারা বিশ্বাস করে না। অতএব তাহারা মনে করে যে, আল্লাহ্‌ তাআলা তাহাদের জীবনের মোড় পাল্টাইতে পারে না। আর কোন বান্দা যখন আল্লাহ্র প্রতি ভাল ধারণা পোষণ করে না এবং তাহার ওয়াদার প্রতি আস্থাও রাখে না তখন তাহার জীবন কঠিন হইয়া পড়ে । ইহাকেই (<: সংকীর্ণ বলা হইয়াছে যাহ্হাক (র) বলেন, (<১ অসৎকর্ম ও হারাম রিযিক । ইকরিমাহ্‌ (র) মালিক ইব্‌ন দীনার (র)ও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। সুফিয়ান ইব্‌ন উয়ায়নাহ (র)........ আবু সাঈদ (রা) হইতে £১ {১৯০ -এর ব্যাখ্যা প্রসংগে বর্ণনা করিয়াছেন, উহার কবর সংকীর্ণ করা হইবে এবং তাহার হাডিডগুলি উলট পালট হইয়া যাইবে । আবু হাতিম রাযী (র) বলেন, আবূ সালামাহ্‌ হইল নূ'মান ইব্‌ন আবূ আইয়্যাশ (র)-এর কুনিয়াত । ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবু যুর*আহ (র).......... ঘ্যান (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ৫১০% ১.০ { 63-এর অর্থ করিয়াছেন, “যেই ব্যক্তি আল্লাহ্র হুকুম অমান্য করিয়া চলিবে তাহাকে তাহার কবর- সজোরে চাপিয়া ধরিবে” । অবশ্য মাওকুফ পদ্ধতিতে বর্ণিত হাদীস অধিক বিশুদ্ধ । ইব্‌ন আবু হাতিম (র).......... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ মু’মিন ব্যক্তি তাহার কবরে এক সবুজ বাগানে অবস্থান করিবে। তাহার কবরকে সত্তর হাত প্রশস্ত করা হইবে এবং পূর্ণিমার রাত্রির মত তাহার কবর আলোকিত হইবে । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তোমরা জান কি

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।