Contents সূরা তোহা ২৪৭ যাইতেছ? তিনি তখন আল্লাহ্র কথা শুনিতে পাইলেন, তখন তিনি বলিলেন, হে আমার প্রতিপালক! আমি পালাইয়া যাইতেছি না বরং লজ্জায় ছুটাছুটি করিতেছি। আচ্ছা আমি যদি তাওবা করি তবে কি আপনি আমাকে পুনরায় বেহেশতে স্থান দান করিবেন? আল্লাহ্ বলিলেন, হা । আল্লাহ্ তা'আলা তাহার পবিত্র কালাম । Te CLG oil tye pol Cl এর মধ্যে এই বিষয়ই উল্লেখ করিয়াছেন। অর্থাৎ আদম (আ) তাহার প্রতিপালকের নিকট হইতে কয়েকটি বাণী শিক্ষা লাভ করিলেন । অতঃপর আল্লাহ্ তা'আলা তাহার তাওবা কবুল করিলেন । হাদীসটি মুনকাতী' এবং ইহা মারফৃ* হওয়াও বিবেচনা সাপেক্ষ । মহান আল্লাহর বাণী $ oa et re Ll 3s Le so iby মুজাহিদ (র) বলেন, আয়াতের মর্ম হইল, হযরত আদম ও হাওয়া (আ) উভয়ই বেহেশ্তের পাতা লইয়া একটির সহিত অপরটি জোড়া দিয়া লজ্জাস্থানকে কাপড় দ্বারা ঢাকিবার মত ঢাকিতে লাগিলেন। কাতাদাহ ও সুদ্দী (র) ও এই ব্যাখ্যা পেশ করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র)........... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বর্ণনা করেন, হযরত আদম ও হাওয়া (আ) আঞ্জীর গাছের পাতা দ্বারা লজ্জাস্থান ঢাকিতেছিলেন। মহান আল্লার বাণী ৪ SAD le CEG) DS SHG LD ol আদম (আ) তাহার প্রতিপালকের হুকুম পালনে ত্রুটি করিল এবং বিভ্রান্ত হইল অতঃপর ভাহার প্রভু ভহাকে মনোনীত করিলেন তাহার তাওবা কবুল করিলেন এবং পথপ্রদর্শন করিলেন । ইমাম বুখারী (র)........ হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করেন; একবার হযরত মূসা ও আদম (আ)-এর পারম্পরিক বিতর্ক ঘটিল । হযরত মূসা আদম (আ)-কে বলিলেন, আপনিই তে মানব জাতিকে স্বীয় ক্রটির কারণে বেহেশত হইতে বঞ্চিত করিয়াছেন। হযরত আদম (আ) বলিলেন, হে মূসা! তোমাকে আল্লাহ্ তা'আলা তাহার রিসালাত ও কালাম দ্বারা সম্মানিত করিয়াছেন, তুমি আমাকে এমন অপরাধের জন্য তিরঙ্কার করিতেছ যাহ৷ সংঘটিত হইবে বলিয়া আমার সৃষ্টির পূর্বেই আল্লাহ্ তা'আলা নির্ধারণ করিয়া রাখিয়াছেন। রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন ৪ এই বিতর্কে হযরত আদম (আ) হযরত মূস। (আ)-এর উপর
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।