তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ 601
📝 Text 📖 PDF

Contents সূরা তোহা ২৪৫ আলোচনা হইয়াছে। এবং সূরা ছোয়াদ-এর মধ্যেও এই প্রসংগে আলোচনা হইবে । এই সকল সূরায় আল্লাহ্‌ তা'আলা হযরত আদম (আ)-এর সৃষ্টি, তাহাকে সম্মানিত করিবার উদ্দেশ্যে ফিরিশৃতাগণকে সিজ্দা করিবার নির্দেশ এবং মানব জাতির সহিত ইব্লীস শয়াতনের পুরাতন শত্রুতার কথা উল্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে $ KEN MM AANGITLLLL সকল ফিরিশৃতাই আদম (আ)-কে সিজ্দা করিল কিন্তু ইব্লীস করিল না। সে সিজ্দা করিতে অস্বীকার করিল এবং অহংকার করিল । মহান আল্লাহর বাণী ৪ Was dle Sade Cli আমি তখন বলিলাম, হে আদম! এই হইল তোমার শত্রু এবং তোমার স্ত্রী (হাওয়া) এর শক্র। মহান আল্লাহর বাণী ৪ সে যেন তোমাদিগকে বেহেশৃত হইতে বাহির করিয়া না দেয়। তা হইলে তোমার বড়ই কষ্ট হইবে । অর্থাৎ বেহেশৃত হইতে বহিষ্কৃত হইয়া রিযিক লাভের প্রচেষ্টায় তোমার কষ্টভোগ করিতে হইবে । অথচ, বেহেশ্তের মধ্যে তোমরা মহাসুখে জীবন-যাপন করিতেছ। মহান আল্লাহর বাণী ৪ SAT ULE YSU তুমি তো বেহেশ্তের মধ্যে ক্ষুধার্তও হইবে না আর বস্তরহীনও হইবে না । আল্লাহ্‌ তা'আলা ক্ষুধা ও বস্তুহীন’ না হওয়ার কথা একসাথে উল্লেখ করিয়াছেন। কারণ দুইটি বিষয়ই লাঞ্ছণাজনক ৷ ক্ষুধা হইল ভিতরের লাঞ্চণা এবং বস্তরহীন হওয়া হইল বাহিরের লাঞ্ছণা । _ মহান আল্লাহর বাণী ৪ ES V9 en BAS IU তুমি এই বেহেশতে পিপাসার্তও হইবে না আর রৌদ্রেও পুড়িবে না। পিপাসা হইল পেটের গরম এবং রৌদ্র হইল বাহিরের গরম । আল্লাহ তা'আলার বাণী ৪

— Page 243 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.