তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৪২ তাফসীরে ইবন কাছীর অতঃপর যখন আমি উহা পড়িব তখন আপনি উহা অনুসরণ করুন । অতঃপর উহার ব্যাখ্যা প্রদান করাও আমার দায়িত্ব । (সূরা কিয়ামা £ ১৮-১৯) সহীহ্‌ বুখারী শরীফে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত, প্রথম দিকে হযরত জিব্রীল (আ) ওহী সহ আগমণ করিলে রাসূলুল্লাহ্‌ (সা) ও তাহার সহিত পড়িতে ব্যস্ত হইতেন ৷ হযরত জিব্রীল (আ) যখনই কোন আয়াত পাঠ করিতেন, তখন তিনিও উহা পাঠ করিতে ব্যস্ত হইতেন। অথচ, উহাতে তাহার অত্যধিক কষ্ট হইত । কুরআন মুখস্থ করিবার প্রতি তাহার অতিরিক্ত ঝোকই ইহার কারণ ছিল। অতঃপর আল্লাহ্‌ তা'আলা ভালে সহজাত বায়া দন লোহার কহ লা হয বয়ান হজাছে 0 ie A PSE CPS ule JILL dS ব্যস্ত হইয়া কুরআন মুখস্থ করিবার জন্য আপনি আপনার জিহবা সঞ্চালন করিবেন না। আপনার অন্তরে স্থায়ী করিয়া দেওয়া ও উহা পড়াইয়া দেওয়ার দায়িত্‌ তো আমারই । অর্থাৎ আমিই আপনার অন্তরে কুরআনকে এমনভাবে স্থায়ী করিয়া দিব যে, আপনি উহা কখনও ভুলিবেন না এবং দ্বিধাহীন চিত্তে মানুষের নিকট উহা পড়িয়া শুনাইতে পারিবেন। মহান আল্লাহর বাণী ৪ EE El oe UG Sa SLE, আপনার নিকট যখন ওহীযোগে কুরআন অবতীর্ণ হয়, তখন আপনি নীরব থাকুন । পুরাপুরি অবতীর্ণ হইবার পূর্বে আপনি উহা পড়িবার চেষ্টা করিবেন না। অবশ্য যখন হযরত জিবরীল পড়া শেষ করেন তখন আপনি উহা পড়ুন। {০,১১১ ১১55 আর আপনি আপনার প্রভুর নিকট এই দু'আ করুন, হে আমার প্রতিপালক! আপনি আমার ইল্ম বৃদ্ধি করিয়া দিন। ইব্ন উয়ায়নাহ্‌ (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই দুআ কবুল করিলেন। ফলে মৃত্যু পর্যন্ত বরাবর তাহার ইল্ম বৃদ্ধি হইতে থাকে । হাদীস শরীফে বৰ্ণিত $ | PE SL ASIANS dm) ste SAL dS lg le Le dl Jy tS আল্লাহ্‌ তা'আলা বরাবর তাহার রাসূলের প্রতি ওহী যোগে ইল্ম বৃদ্ধি করিতে থাকেন, এমন কি যেই দিন তাহার ইন্তিকাল হইল সেই দিনও বহু ওহী অবতীর্ণ হয়।

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।