তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ২২৯ Jl 51 ০ ০২,5 ৩০১57 অতঃপর আমি সেই প্রেরিত দূত জিব্রীল (আ)-এর ঘোড়ার পদচিহ্ন হইতে একমুষ্টি মাটি তুলিয়া লাইলাম। অধিকাংশ মুফাস্সির এই ব্যাখ্যা পেশ করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র)......... হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন, হযরত জিবরীল (আ) অবতীর্ণ হইয়া হযরত মূসা (আ)-কে লইয়া যখন আসমানের দিকে আরোহণ করিলেন তখন সামিরী তাহার ঘোড়ার পদচিহ্ন দেখিতে পাইল, অন্য কেহ দেখিল না । হযরত জিব্রীল মূসা (আ)-কে লইয়া যখন আসামনের প্রান্তে পৌছালেন, আল্লাহ তা'আলা তখন ফলকসমুহে তাওরাত লিখিলেন। হযরত মূসা (আ!)ও লিখিবার সেই শব্দ শ্রবণ করিতে লাগিলেন । অতঃপর তিনি যখন তাহার কাওমের পরীক্ষায় : নিক্ষিপ্ত হওয়ার সংবাদ পাইলেন, তখন তিনি নিচে অবতরণ করিলেন এবং বাছুরটিকে ধরিয়া জ্বালাইয়া দিলেন । হাদীসটি গারীব। মুজাহিদ (র) JJ! ১51 ১০ 25:5৩:০১: ৪-এর তাফসীর প্রসংগে বলেন, হযরত জিব্রীল (আ) ঘোড়ার ক্ষুরের নিচ হইতে সামিরী এক মুষ্টি মাটি তুলিয়। লইয়াছিল। মুজাহিদ (র) আরো বলেন, সামিরী তাহার হাতের মাটি বনী ইস্রাঈলের একত্রিত গহনাসমূহের মধ্যে নিক্ষেপ করিল । অবশেষে একটি সুন্দর বাছুরের রূপ ধারণ করিল । এবং যেহেতু উহার ভিতর শূণ্য ছিল । উহার মধ্যে বায়ু প্রবেশ করিতে এবং উহ! হইতে বাহির হইবার সময়ে শব্দ হইত । ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইয়াহ্‌ইয়া ... ... ... ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, সামিরী যখন হযরত জিবরীল (আ)-কে দেখিল, তখন মনে মনে ধারণা করিল, যদি তাহার ঘোড়ার পদচিহ্ন হইতে এক মুষ্টি মাটি তুলিয়া কোন বস্তুর মধ্যে নিক্ষেপ করে তবে উহা দ্বারা যাহা ইচ্ছা উহা প্রস্তুত করিতে পারিবে । অতঃপর হযরত জিব্রীল (আ)-এর ঘোড়ার পদচিহ্ন হইতে মাটি তুলিয়া লইল ৷ কিন্তু সাথেসাথেই তাহার হাতের আঙ্গুলিসমূহ শুষ্ক হইয়া গেল । হযরত মূসা (আ) যখন আল্লাহ্র প্রতিশ্রুত স্থানে চলিয়া গেলেন । তখন বনী ইস্রাঈল ফির‘আউনের কাওম হইতে যেই সকল অলংকার লইয়া আসিয়াছিল উহা দেখিয়া সামিরী বলিল, এই সকল গহনার কারণে তোমাদের উপর বিপদ আসিয়াছে। অতএব তোমরা উহা একত্রিত করিয়া আগুন দ্বারা জ্বালাইয়া দাও । তাহারা সকল গহনা একত্রিত করিয়া জ্বালাইয়া দিল । সকল গহন৷ গলিয়া গেল । সামিরী যখন উহা দেখিল তখন তাহার অন্তরে এই কথা আসিল যে, যদি আমি আমার হাতের মাটি এই গলিত ধাতুর মধ্যে নিক্ষেপ করি এবং আমার কাক্ষিত বস্তু হইবার জন্য হুকুম করি, তবে উহা হইয়া যাইবে । অতঃপর উহাই করিল । ফলে একটি বাছুর হইয়া গেল। অতঃপর সে বলিল, ৮০ 415 | 5৯ এই বাছুরই হইল

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।