তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ২২৫ EY Ts A LES Yo Ys ell 22 9 53 54S তোমরা কি দেখিতেছ না যে, বাছুর তাহাদের কোন কথার জবাব দিতে পারেনা এবং দুনিয়া ও আখিরাতের তাহাদের কোন ক্ষতি করিবার ক্ষমতা রাখেন| এবং কোন উপকারও করিতে পারেনা । হযরত ইব্‌ন আব্বাস (র) বলেন, আল্লাহ্র কসম! বাছুরটির নিজস্ব কোন শব্দ ছিল না বরং উহার গুহ্যদ্বারে হাওয়া প্রবেশ করিয়া মুখ হইতে বাহির হইবার সময় শব্দ শুন৷ যাইত ৷ হযরত হাসান বাসরী (র) হইতে পূর্বে বর্ণিত হইয়াছে, বাছুরের নাম ছিল বাহমূত (=, +০৫)! বনী ইস্রাঈলের মূর্খরা হযরত মূসা (আ)-এর নিকট যেই ওযর পেশ করিয়াছিল উহার সারসংক্ষপ হইল এই যে, তাহারা কিবৃতীদের অলংকার হইতে বাচিয়া থাকার জন্য উহা গর্তে নিক্ষেপ করিল বটে, কিন্তু উহার দ্বারা বাছুর প্রস্তুত করিয়। উহাকে পূজা করিয়া শির্ক করিতে শুরু করিল । ছোট গুনাহ হইতে বাচিয়া থাকিল বটে কিন্তু বড় গুনাহ করিতে দ্বিধাবোধ করিল না। এক বিশুদ্ধ হাদীসে হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (র৷) হইতে বর্ণিত, একবার এক ইরাকী ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, যদি মশার রক্ত কাপড়ে লাগে তবে উহাসহ নামায জায়িয আছে কি? তখন হযরত ইব্‌ন উমর (রা) বলিলেন, “তোমরা এই ইরাকী ব্যক্তিকে দেখতো রাসূলুল্লাহ্‌ (স)-এর দৌহিত্র হযরত হুসাইন (রা)-কে হত্যা' করিতে দ্বিধাবোধ করে নাই । কিন্তু মশার রক্তের মাসয়ালা জিজ্ঞাসা করিতেছে ।” >) AEE Lads. A . AL Se hi bd অনুবাদ ৪ (৯০) হারূন ইহাদিগকে পূর্বেই বলিয়াছিল, হে আমার সম্প্রদায়! ইহা ' দ্বারা তো কেবল তোমাদিগকে পরীক্ষায় ফেলা হইয়াছে । তোমাদিগের প্রতিপালক দয়াময়; সুতরাং তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মানিয়া চল। (৯১) উহারা বলিয়াছিল, আমাদিগের নিকট মুসা ফিরিয়া না আসা পর্যন্ত আমরা উহার পূজা হইতে কিছুতেই বিরত হইবনা। ॥ ইব্‌ন কাছীর_-২৯ (৭ম)

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।