Contents সূরা তোহা ২২৩ মূসা বলিল, হে আমার কাওম! তোমাদের প্রতিপালক কি তোমীদের সহিত উত্তম ওয়াদা করেন নাই? অর্থাৎ ইহলৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার কল্যাণের ও উত্তম পরিণতির ওয়াদা করেন নাই? তোমাদের শত্রুর উপর তিনি যে, তোমাদিগকে সাহায্য করিয়া তোমাদিগকে বিজয়ী করিয়াছেন তাহা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করিয়াছ। এবং আরো অনেক নিয়ামত তোমাদিগকে দান করিয়াছেন। ১42]! <০ JU 31 আল্লাহ্ তা'আলা তোমাদের সহিত যেই ওয়াদা করিয়াছেন, উহার জন্য অপেক্ষকাল কি দীর্ঘ হইয়া গিয়াছে? যাহার কারণে তোমর৷ নিরাশ হইয়াছ এবং সেই সকল নিয়ামতের প্রাপ্তকালও কি অনেক দীর্ঘ হইয়াছে যাহার কারণে তোমরা ভুলিয়া গিয়াছ? বস্তুত ইহার কোনটার সময়ই দীর্ঘ হয় নাই । মহান আল্লাহ্র বাণী ৪ oo Ug oo oe G&G Dn EL Ie EI বরং আমার বিরোধিতা করিয়া তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের প্রতি গযব ও ক্রোধ নিক্ষিপ্ত হউক ইহাই তোমাদের কাম্য । *! শব্দটি এখানে J, এর অর্থে ব্যবহৃত হইয়াছে। হযরত মূসা (আ)-এর এই কথার জবাবে বনী ইস্রাঈল বলিল, (<, ৬১০৮০ (4151 আমরা স্বেচ্ছায় আপনার প্রতি প্রদত্ত ওয়াদা ভঙ্গ করি নাই । অতঃপর তাহারা গ্রহণযোগ্যতা বিবর্জিত ওযর পেশ করিতে শুরু করিল । তাহারা বলিল, আমার যখন মিসর হইতে বাহির হইয়াছিলাম, তখন কিবৃতীদের যেই সকল স্বর্ণালংকার আমাদের নিকট ছিল, উহা আমরা একটি গর্তে নিক্ষেপ করিয়াছিলাম। এবং পূর্বেই বর্ণিত হইয়াছে, যে হযরত হারূন (আ) নিজেই আগুনের একটি গর্তে উহা নিক্ষেপ করিবার জন্য নির্দেশ দান করিয়াছিলেন। সুদ্দী (র) আবূ মালিকের সূত্রে হযরত ইব্ন আব্বাস (র৷) হইতে বর্ণনা করেন, হযরত হারূন (আ)-এর উদ্দেশ্য ছিল, সকল অলংকার গর্তে একত্রিত করিয়া একটি পাথরে পরিণত করা । হযরত মূসা (আ) ফিরিয়া আসিবার পর যাহ! সমীচীন মনে করিবেন, তিনি উহার্জ্জকরিবেন। কিন্তু সামেরী আসিয়া তাহার বস্তু উহ! নিক্ষেপ করিল । সে উহা আল্লাহ্র প্রেরিত দূতের আলামত হইতে লইয়াছিল। হযরত হারূন (আ)-এর নিকট তাহার উদ্দেশ্য সফল হইবার জন্য প্রার্থনা করিবার দরখাস্ত করিলে, তিনি দু'আ করিলেন। তাহার পর দু'আ কবুল হইল । অথচ, পূর্বে তিনি সামেরীর উদ্দেশ্য ও কাম্য সম্পর্কে অবহিত ছিলেন। সামেরী একটি বাছুর হইবার জন্য আল্লাহ্র নিকট দুআ করিল, বাছুর হইল । এবং উহার মুখ হইতে শব্দও বাহির হইতে লাগিল । এবং এইভাবে তাহারা পরীক্ষায় নিক্ষিপ্ত হইল।
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।