তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ২০৭ আমার পিতা ... ...... মুহাম্মদ জুন্দব ইবৃন আবদুল্লাহ বাজিলী (র!) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ SSG Lal oo SSIS যখন তোমরা কোন যাদুকরকে ধরিবে তখন তাহাকে হত্যা কর । অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন ৪ SE PLM MEY, যাদুকরের জন্য কোথায় কোন নিরাপত্তা নাই । ইমাম তিরমিযী (র) হাদীসটিকে মারফু* ও মাওকুফরূপে বর্ণনা করিয়াছেন। যাদুকররা যখন হযরত মূসা (আ)-এর মু‘জিযা প্রত্যক্ষ করিল, তখন তাহার! নিশ্চিতভাবে বিশ্বাস করিল যে, ইহা যাদু নহে। কারণ তাহারা যাদুশিল্প সম্পর্কে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিল । অথচ, হযরত মূসা (আ)-এর এই কথিত যাদুর তাহাদের এই যাদুর সহিত কিছুই মিল ছিল না। অতএব হযরত মূসা (অ৷)-এর এই প্রদর্শিত আলোৌকিক বিষয়টি যে সত্য ছিল এবং উহা যে আল্লাহ্র পক্ষ হইতে অবতারিত, উহাতে তাহাদের সন্দেহের কোন অবকাশ থাকিল না । এই প্রদর্শন বস্তু কেবল সেই মহান সত্তার পক্ষ হইতে অবতারিত, যিনি কেবল এক নির্দেশেই সকল বস্তুকে অস্তিতুশীল করেন। অতএব তাহারা আল্লাহ্র সম্মুখে সিজৃদায় অবনত হইল । এবং বলিয়া উঠিল, আমরা মহান রাববুল আলামীনের প্রতি ঈমান আনিয়াছি যিনি মূসা ও হারূনের প্রতিপালক । হযরত ইব্‌ন আব্বাস (রা) ও উবাইদ ইব্‌ন উমাইর (র) বলেন, এই সককল লোক দিনের প্রথমভাগে তো ছিল যাদুকর, কিন্তু দিনের শেষভাগে তাহারা নেককার হিসাবে শহীদ হইয়াছিল। মুহাম্মদ ইব্‌ন কা‘ব (র) বলেন, যাদুকরদের সংখ্যা ছিল আশি হাজার । কাসিম ইব্‌ন আবূ বাররাহ (র) বলেন, তাহাদের সংখ্যা ছিল সত্তর হাজার । সুদ্দী (র) বলেন, তাহাদের সংখ্যা ছিল ত্রিশ হাজার । সাওরী (র) ও আবু তামাম (র) হইতে বণনা করেন যাদুকরদের সংখ্যা ছিল উনিশ হাজার'। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, পনের হাজার । কা'ব আহবার (রা) বলেন, বার হাজার । ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আলী ইব্ন হুসাইন (র৷)............. হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, যাদুকরের সংখ্যা ছিল সত্তর হাজার । তাহারা সকালে ছিল যাদুকর, কিন্তু সন্ধ্যায় তাহারা শাহাদত বরণ করিল । ইবৃন আবু হাতিম (র) বলেন, আমার পিতা............ ইবনুল মুবারক (র) হইতে বর্ণনা করেন, ভিনি বলেন, ইমাম আওয়ায়ী (র) বলেছেন, যখন যাদুকররা সিজ্দায় অবনত হইল তখন তাহাদের সম্মুখে

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।