Contents ২০২ তাফসীরে ইবন কাছীর fa Bag Rant” OU te ox. OS] ES ul L353 (1) FA ASC a Cay Cams HS ALAS NY Lo LAAT Gana (10) slat অনুবাদ £ঃ (৬০) অতঃপর ফির‘আউন উঠিয়া গেল, এবং পরে তাহার ‘ কৌশলসমূহ একত্ৰিত করিল ও তৎপর আসিল । (৬১) মূসা উহদিগকে বলিল, দুর্ভোগ তোমাদিগের! তোমরা আল্লাহ্র প্রতি মিথ্যা আারোপ করিও না; করিলে তিনি তোমাদিগকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করিবেন। যে মিথ্যা উদ্ভাবন করিয়াছে সেই ব্যর্থ হইয়াছে । (৬২) ইহারা নিজদিগের মধ্যে নিজদের কর্ম সম্বন্ধে বিতর্ক করিল এবং উহারা গোপনে পরামর্শ করিল । (৬৩) উহারা বলিল, এই দুইজন অবশ্যই হইতে বহিষ্কার করিতে এবং তোমাদিগের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব নাশ করিতে । (৬৪) অতএব তোমরা তোমাদিগের যাদু ক্রিয়া সংহত কর অতঃপর সারিবদ্ধ হইয়া উপস্থিত হও এবং যে আজ জয়ী হইবে সেই সফল হইবে । তাফসীর $ আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন ৪ ফির‘আউন ও হযরত মূসা (আ) যখন মুকাবিলার জন্য সময় ও দিন স্থির করিল । তখন ফির‘আউন দেশের বিভিন্ন শহর হইতে যাদুকরদিগকে একত্রিত করিতে শুরু করিল । সেই যুগে বড় বড় নামজাদা! যাদুকর ছিল। ইরশাদ হইয়াছে ৪ le Ln YF ed use JL ফির‘আউন তাহার কর্মচারীদিগকে বলিল, তোমরা দেশের সকল বিজ্ঞ যাদুকরদিগকে আমার নিকট উপস্থিত কর । (সূরা ইউনুস £ ৭৯) সকল যাদুকর একত্রিত হইলে তাহারা উৎসবের দিনে নিদ্দিষ্ট সময়ে সকল মানুষও একত্রিত হইল । ফির‘আউন তাহার সিংহাসনে উপবিষ্ট হইল এবং তাহার দরবারী ও মন্ত্রিপরিযদও সারিবদ্ধ হইয়া বসিল এবং প্রজারা তাহাদের ডানে বামে দণ্ডায়মান হইল । হযরত মূস। (আ) তীহার লাঠিতে ভর দিয়া উপস্থিত হইলেন, তাহার ভাই হযরত হারূনও তাহার সহিত আগমন করিলেন। যাদুকররা সারিবদ্ধ হইয়া ফির‘আউনের সম্মুখে দাড়াইল। এই সময় ফির‘আউন তাহাদিগকে উত্তমরূপে তাহাদের যাদু প্রদর্শনের বিনিময়ের লোভ দিতেছিল
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।