Contents সূরা তোহা ১৯৩ মহান আল্লাহর বাণী ৪ UY) BYE ili তোমরা উভয়ই ফির‘আউনের নিকট যাও এবং তাহাকে বল, আমরা তোমার পতিপালকের প্রেরিত রাসূল । হযরত ইব্ন আব্বাস (র) হইতে বর্ণিত হাদীসে পূর্বেই উল্লেখ করা হইয়াছে যে, হযরত মূসা (আ) ও হারূন (আ) বহুক্ষণ পর্যন্ত ফির‘আউনের দরজার সম্মুখে অনুমতির অপেক্ষায় বসিয়াছিলেন। এবং বহু বিলম্বের পর তাহাদিগকে অনুমতি দান করা হয়। মুহাম্মদ ইবৃন ইসহাক (র) বর্ণনা করেন, হযরত মূসা (আ) ও হযরত হারূন (আ) ফির‘আউনের দরজার সম্মুখে অনুমতির অপেক্ষায় ছিলেন। এবং তাহারা এই কথাই বলিতেছিলেন, আমরা আল্লাহ্ রাববুল আলামীনের পক্ষ হইতে প্রেরিত ' রাসূল । তাহারা সকালে বিকালে তাহার দরজায় আগমন করিয়া প্রহরীদিগকে এই কথাই বলিতে থাকেন। কিন্তু ফির‘আউনের ভয়ে কেহই তাহাদের খবর তাহার নিকট পৌছায় নাই । একদিন ফির‘আউনের এক অন্তরঙ্গ বন্ধু যে, তাহার সহিত হাসিঠাট্টা করিত, তাহাকে বলিল, জাহাপনা! আপনার দরজার সন্মুখে এক ব্যক্তি আপনার সহিত সাক্ষাৎ লাভের আশায় অপেক্ষা করিতেছে, সে এক আশ্চার্য কথা বলে । সে বলে, তাহার না কি আপনি ব্যতিত কোন উপাস্য আছে। এবং তিনিই না কি তাহাকে আপনার নিকট প্রেরণ করিয়াছে। ফির‘আউন বলিল, আমার দরজার সম্মুখে? লোকটি বলিল, হ।। ফির'আউন বলিল, তাহাকে ভিতরে আসিতে দাও । অতঃপর হযরত মূসা ও হারূন (আ) ভিতরে প্রবেশ করিলেন । হাতে তাহার লাঠিও ছিল। হযরত মূসা (আ) যখন ফির‘আউনের সম্মুখে দণ্ডায়মান হইলেন, তখন তিনি বলিলেন, আমি রাব্বুল আলামীনের পক্ষ হইতে প্রেরিত হইয়াছি। এই সময় ফির‘আউন তাহাকে চিনিতে পারিল। সুদ্দী (র) বলেন, হযরত মূসা (আ) যখন মিসরে আগমন করিলেন, তখন তিনি তাহার আম্মাও ভাইয়ের মেহমান হইলেন কিন্তু প্রথমে তাহারা তাহাকে চিনিতে পারিলেন না । সেই রাত্রে তাহারা শালগম পাকাইয়াছিলেন। কিছুক্ষণ পর তাহাকে চিনিতে পারিয়া সালাম করিলেন । হযরত মূসা (আ) হযরত হারূন (আ)-কে বলিলেন, আল্লাহ্ তা'আলা আমাকে ফির'আউনের নিকট যাইবার নির্দেশ দিয়াছেন এবং তাহাকে আল্লাহ্র প্রতি আহ্বান করিবার হুকুম দিয়াছেন। এবং এই বিষয়ে আপনাকে আমার সাহায্য করিবারও নির্দেশ দিয়াছেন। তিনি বললেন, আল্লাহ্ তা'আলা আমাকে যেই নির্দেশ দিয়াছেন, উহা আমি পালন করিব । অতঃপর রাত্রিকালেই তাহারা রওয়ানা হইলেন । হযরত মূস। (আ) লাঠি দ্বারা ফির‘আউনের দরজায় আঘাত করিলেন, আওয়াজ শুনিয়া ফির‘আউন রাগান্বিত হইল । এবং বলিল, এতবড় ধৃষ্টতা কাহার যে, রাত্রিকালে আমার দরজায় আঘাত করেঃ? প্রহরীরা বলিল, জাহাপনা । এইখানে দরজার নিকট একজন পাগল আসিয়াছে। সে বলে, ইব্ন কাছীর-_২৫ (৭ম)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।