তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

SJU0o]U ১৮৬ তাফসীরে ইবন কাছীর ইস্রাঈল বড়ই কাপুরুষ ছিল। অতএব তাহারা এই দুই ব্যক্তি উৎসাহ প্রদানের পরেও তাহারা বলিয়া উঠিল ৪ SEL UE SAT AIG Lp yal Cs TO UES 1 Bl TE ; EEE VS ie হে মূসা (আ)! যাবৎ এই শহরের অধিবাসীরা এই শহরেই অবস্থান করিবে আমরা তো কখনও ইহাতে প্রবেশ করিব না। বরং তুমি ও তোমার প্রতিপালক তাহাদের সহিত মুকাবিলা কর আমরা তো এইখানেই বসিয়া থাকিব (সূরা মায়িদা ৪ ২৪) তাহাদের এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য শ্রবণ করিয়া তিনি ক্রোধান্বিত হইলেন এবং তাহাদের জন্য বদ্‌ দু'আ করিলেন ও ফাসিক বলিলেন । অথচ, ইতিপূর্বে তিনি তাহাদের গুনাহ্‌ ও দুর্ব্যবহারের কারণে কখনও বদ্‌ দুআ করেন নাই । আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য বদ্‌ দু'আ কবুল করিলেন। এবং হযরত মূসা (আ)-এর ন্যায় তিনি তাহাদিগকে ফাসিক ও পাপিষ্ঠ বলিলেন। এবং চল্লিশ বৎসর পর্যন্ত তাহারা এই ময়দানেই আবদ্ধ হইয়া রহিল । প্রতিদিন তাহারা অস্থির হইয়া ঘুরিতে ফিরিতে থাকিত, কোথাও তাহার৷ স্থির হইয়া অবস্থান করিত না। আল্লাহ্‌ তা'আলা এই ময়দানেই তাহাদের উপর মেঘের ছায়া প্রদান করিলেন এবং ‘মান্না’ ও ‘সালওয়া’ অবতীর্ণ করিলেন । তাহাদের জন্য এমন কাপড়ের ব্যবস্থা করিলেন যাহা না পুরাতন হইত, না ময়লা হইত । তাহাদের সম্মুখে চারিকোণ বিশিষ্ট পাথর রাখিলেন হযরত মূসা (আ) তীহার লাঠি দ্বারা উহাতে আঘাত করিলে প্রতি কোণে তিন তিনটি ঝর্ণ। প্রবাহিত হইল । এবং বনী ইস্রাঈল প্রত্যেক গোত্রকে তাহাদের ঝর্ণা সম্পর্কে অবহিত করিয়া দেওয়া হইল । তাহারা সম্মুখে অগ্রসর হইতে চলিতে চলিতে যখন ক্লান্ত হইয়া কোন স্থানে অবস্থান করিত তখন সকালে জাগ্রত হইয়া দেখিত পাথরটি সেই স্থানেই রহিয়াছে যেখানে গতকল্য ছিল। হযরত ইব্‌ন আব্বাস (রা) হাদীসটি মারফু* হিসাবে বর্ণন৷ করিয়াছেন। হযরত মু'আবিয়া (রা) বলেন, একবার হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে শ্রুত হাদীসের এই অংশের উপর আপত্তি করিলেন যে, হযরত মূসা (অ!) ঘে ব্যক্তিকে হত্যা করিয়াছিলেন, এই সংবাদ একজন ফির‘আউনী সরকারী লোককে পৌছাইয়া ছিল। হযরত মু‘আবিয়া (রা) হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে বলিলেন, হযরত মূসা (আ) যখন কিবতীকে হত্যা করিয়াছিলেন তখন এক ইস্রাঈলী ব্যক্তি ছাড়া আর কেহ উপস্থিত ছিলনা । হযরত মু'আবিয়া (রা)-এর আপত্তির কারণে হযরত ইব্‌ন আব্বাস (রা) রাগান্বিত হইলেন, এবং তাহার হাত ধরিয়া হযরত সা'দ ইব্‌ন মালিক যুহরী (র)-এর নিকট লইয়া গেলেন। এবং তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আবূ ইসহাক! রাসূলুল্লাহ্‌

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।