তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮৪ তাফসীরে ইবন কাছীর রহিয়াছে যাহার বিপরীত হওয়া সম্ভব নহে। আর তুমি তোমার মাবূদের পরিণতি কি উহার প্রতিও দৃষ্টিপাত কর, যাহার সান্নিধ্য লাভ তুমি করিতে । আমর। তোমার সনম্মুখেই উহাকে জ্বালাইয়া নদীতে ভাসাইয়া দিব” । যদি বাস্তবিক উহা রব হয়, তবে জ্রালাইয়া দেওয়া সম্ভব হইবে না । হযরত মূসা (আ) যাহা বলিলেন, তাহাই করিলেন। এই দৃশ্য দেখিয়া বনী ইস্রাঈল বিশ্বাস করিল, বাস্তবিক তাহারা ফিত্নায় আক্রান্ত হইয়াছিল । এবং যাহারা হযরত হারূন (আ)-এর কথা মানিয়াছিল তাহাদের প্রতি ঈর্ষা করিতে লাগিল । অতঃপর তাহারা বলিল, হে মূসা (আ)! আপনি আমাদের জন্য আল্লাহ্র নিকট দু'আ করুন, তিনি যেন আমাদের জন্য তাওবার দ্বার উন্ুক্ত করিয়া দেন, যেন আমরা তাওবা করিয়া গুনাহ হইতে মুক্ত হইতে পারি। হযরত মূসা (আ) তাহাদের মধ্য হইতে বাছুর পূজা করেন নাই এমন সত্তর ব্যক্তিকে মনোনীত করিলেন এবং তাওবার জন্য তাহাদিগকে লইয়া চলিলেন, কিন্তু পথেই যমীন ফাটিয়া তাহারা ভূগর্ভস্থ হইল । হযরত মূসা (আ) তখন বড়ই লজ্জিত হইলেন এবং hi ala MALE LLL Cis NCE হে আমার প্রতিপালক! আপনি ইচ্ছা করিলে তো আমাকেসহ তাহাদিগকে পূর্বেই ংস করিতে পারিতেন । আমাদের আহাম্মকদের কৃতকর্মের কারণেই কি আমাদিগকে আপনি ধ্বংস করিবেন? (সূরা ‘আরাফ ৪ ১৫৫) যেই সত্তর ব্যক্তিকে হযরত মূসা (আ) বাছিয়া লইয়াছিলেন, তাহাদের মধ্যে এক ব্যক্তি এমনও ছিল যাহার অন্তর বাছুরের মহব্বত পড়িয়াছিল। এবং একারণেই বিকট শব্দে তাহাদিগকে ভূগর্ভস্থ করা হইয়াছিল । অতঃপর ইরশাদ হইল £ “15 “oor EC ০, ME LECH EAA OT 0 it oe Ohl Va Ce NERO CT 20 Sw sr - Ja sl EAE COEF আমার রহমত তো সকলকেই শামিল করে, তবে আমি উহা সেই সকল লোকদের জন্য লিপিবদ্ধ করিয়া রাখিব যাহারা মুত্তাকী, যাহারা যাকাত আদায় করে, যাহারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান রাখে আর যাহারা উন্মী নবীর (মুহাম্মদ-এর অনুসরণ করে যাহার গুণাবলী তাহারা তাহাদের কিতাব তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়। (সূরা আরাফ $ ১৫৬-৫৭)

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।