Contents ১৮০ তাফসীরে ইবন কাছীর ফির'আউনের কাওযমের প্রতি ঝড়, ঝঞ্জা, টিডিড, উকুন, ব্যাঙ, রক্ত এবং অন্যান্য নিদর্শন অবতীর্ণ করিলেন, কিন্তু ফিরাউন প্রত্যেকবারই হযরত মূসা (আ)-এর নিকট আসিয়া ইহার অভিযোগ করেন এবং উহা দূরীভূত করিবার জন্য অনুরোধ করে এবং বনী ইস্রাঈলকে তাহার সহিত প্রেরণ করিবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু যখনই শাস্তি দূরীভূত হইত পুনরায় সে তাহার প্রতিজ্ঞা ভংগ করিত । অবশেষে আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আ)-কে বনী ইস্রাঈলকে লইয়া রাত্রিকালে বাহির হইয়! যাইবার নির্দেশ দিলেন। হযরত মূসা (আ) আল্লাহ্র নির্দেশ পালন করিলেন। সকাল বেল৷ যখন ফিরাউন দেখিতে পাইল যে, হযরত মূসা (আ) বনী ইস্রাঈলকে লইয়া চলিয়া গিয়াছে, তখন সে সেনাবাহিনী একত্রিত করিল । এবং হযরত মূসা (আ)-এর পশ্চাতে ছুটিল । আল্লাহ্ তা'আলা নদীকে জানাইয়া দিলেন, যখন আমার বান্দা মুসা (অ!) লাঠি দ্বারা তোমার উপর আঘাত করিবে তখন বারটি পথ তৈয়ার করিবে। যেন মূসা (আ) ও তাহার সাথীরা অতিক্ৰম করিয়া যাইতে পারে। তাহাদের অতিক্রান্ত হইবার পর যখন ফির‘আউন ও তাহার অনুসারীরা প্রবেশ করিল তখন বারটি পথ যেন ভরিয়া যায় এবং তাহারা যেন ' নিমজ্জিত হইয়া যায়। হযরত মূসা (আ) যখন নদীর তীরে পৌছাইলেন, তখন তিনি নদীতে ভীষণ হুফান দেখিতে পাইয়া ভীত হইলেন, লাঠি মারিবার কথা ভুলিয়৷। গেলেন। নদীর উপর হযরত মূসা (আ) লাঠির আঘাত মারিতেই বারটি পথ করিয়া দিতে হইবে, যদি ইহ! হইতে অবচেতন থাকে তবে যে আল্লাহ্র নাফরমানী হইবে এই ভয়েই নদীতে তুফান হইতেছিল। যখন উভয় দল একে অপরকে দেখিল এবং তাহারা নিকটবতী হইল, তখন হযরত মূসা (আ)-এর সাথীরা বলিল, আমরা তো যেন ধরা পড়িয়াই যাইব । আল্লাহ্র পক্ষ হইতে আপনাকে যেই নির্দেশ দেওয়া হইয়াছে আপনি উহা পালন করুন । আপনি মিথ্যা বলেন নাই আর আল্লাহ্ও মিথ্যা বলেন নাই । হযরত মূসা (আ) বলিলেন, আমার প্রতিপালক এই ওয়াদা করিয়াছে যে, নদীর তীরে পৌছিলে নদীর মধ্যে বারটি পথ হইয়া যাইবে এবং আমরা নদী পার হইয়! যাইব । ঠিক এই মুহূর্তে হয়রত মূসা (আ)-এর নদীতে লাঠি মারিলেন। এবং নদীতে বারটি পথ হইয়া গেল । ফির‘আউনের সেনাবাহিনীর অগ্র ভাগ হযরত মূসা (অ৷)-এর দলের পশ্চাৎভাগের নিকটবতী হইয়া পড়িল । হযরত মূসা (আ) তাহার লোকজন সহ যখন নদী পার হইয়া গেলেন। এবং ফির‘আউন ও তাহার লোকজন নদীর মধ্যে প্রবেশ করিল তখন আল্লাহ্র নির্দেশ মুতাবিক নদীর পথগুলি পানিতে মিলিত হইয়া গেল। হযরত মূসা (আ) যখন পার হইয়া গেলেন তখন তাহার সঙ্গীরা বলিল, আমাদের আশংকা হইতেছে ফির‘আউন পানিতে নিমজ্জিত হয় নাই এবং সে ধ্বংস হইয়াছে
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।