Contents সূরা তোহা ১৭৯ তাহারা যদি বিজয়ী হয় আমরা এই নতুন যাদুকরদের অনুসরণ করিব । (সূরা শু'আরা ৪ ৪০) আরও ইরশাদ হইল $ LY BiG Sls SEG HT Ll CA bl Lot Cu to . usr i] UF Fe Gs oc smile a তাহারা বলিল, হে মূসা! তুমি অগ্রে নিক্ষেপ করিবে, না আমরা অগ্রে নিক্ষেপ করিব? তিনি বলিলেন, তোমরাই অগ্রে নিক্ষেপ কর। অতঃপর তাহারা তাহাদের রশি ও লাঠি নিক্ষেপ করিল । হযরত মূসা (আ) তাহাদের যাদু দেখিয়া মনে মনে ভীত হইলেন । কিন্তু আল্লাহ্ অহীযোগে বলিলেন, হে মুসা! তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর । হযরত মূসা (আ)-এর লাঠি নিক্ষেপ করতেই ইহা একটি বিরাট অজগরের রূপ ধারণ করিল। যাদুকরদের লাঠি ও রশি একত্রে মিলিত হইয়া গেল এবং মূসা (আ)-এর অজগর সবগুলিকে একত্রে গ্রাস করিল । তাহাদের একটি লাঠি ও রশি অবশিষ্ট থাকিল না । যাদুকররা যখন এই দৃশ্য দেখিল, তখন তাহারা বলিল, যদি ইহা যাদু হইত তবে আমাদের যাদুর এই করুণ পরিণতি হইত না । বরং ইহা আল্লাহ্র পক্ষ হইতে অলৌকিক ঘটনা । আমরা তো তাওবা করিয়া আল্লাহ্র প্রতি এবং হযরত মূসা ও হারূনের আনিত বস্তুর প্রতি ঈমান আনিলাম। এ ময়দানেই আল্লাহ্ তা'আলা ফির'আউন ও তাহার লোকজনের মেরুদণ্ড ভাংগিয়া দিলেন। সত্য বিজয়ী হইল এবং তাহাদের সকল কর্মকাণ্ড বাতিল প্রমাণিত হইল ৷ 4, 4U AES SULA sal তাহারা পরাজিত হইলে এবং অপদস্ত ও লাঞ্চিত হইয়া তাহারা ফিরিয়া গেল! অপরদিকে ফির‘আউনের স্ত্রী যিনি হযরত মূসা (আ)- কে স্বীয় সন্তানের মত লালনপালন করিয়াছিলেন। অত্যন্ত অস্থির হইয়া হযরত মূসা (আ)-এর বিজয়ের জন্য দুআ করিতেছিলেন। যেই সকল ফির‘আউনী লোকজন তাহাকে এই অবস্থায় দেখিতে পাইল, তাহারা ধারণা করিল যে, হয়ত ফির‘আউনের প্রতি ভালবাসার কারণে তিনি এইরূপ অস্থির হইয়াছেন। অথচ তাহার যাবতীয় চিন্তা-ভাবনা কেবল মাত্র হযরত মুস! (আ)-এর জন্যই ছিল । এদিকে ফির‘আউনের বারবার মিথ্যা প্রতিশ্রুতির কারণে হযরত মূসা (আ) দীর্ঘকাল মিসরে অবস্থান করিলেন। যখনই আল্লাহ্র পক্ষ হইতে কোন নিদর্শন শাস্তিমূলক অবতীর্ণ হয় তখনই সে হযরত মূসা (আ)-এর সহিত ওয়াদাকে যে সে বনী ইস্রাঈলকে তাহার সহিত প্রেরণ করিবে। কিন্তু শাস্তি দূরীভূত হইলেই সে তাহার ওয়াদা ভঙ্গ করে। এবং পুনরায় হযরত মূসা (আ)-এর নিকট জিজ্ঞাসা করে আচ্ছা তোমার প্রতিপালক আর কোন নিদর্শন প্রেরণ করিতে পারেন কি? অতঃপর আল্লাহ্ পর্যায়ক্রমে
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।