তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ' ১৭৭ সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, একবার একজন খ্রিস্টান আমাকে জিজ্ঞাসা করিয়াছিল, আচ্ছা আপনি জানেন কি, হযরত মূসা (আ) কত বৎসর মজুরী করিয়াছিলেন, আট না দশ বৎসর? কিন্তু আমি তখন জানিতাম না। অতএব জবাব দিতে পারি নাই । অতঃপর আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর সহিত সাক্ষাৎ করিয়া এই সম্পর্কে আলোচনা করি, তিনি বলিলেন, তুমি কে উহা জাননা যে, হযরত মূসা (আ)-এর প্রতি আট বৎসর পূর্ণ করা তো ছিল ওয়াজিব। তিনি উহা হইতে কম করেন নাই বরং তিনি দশ বৎসর মজুরী করিয়াছিলেন । হযরত সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, অতঃপর আমি সেই খ্ৰিষ্টানের সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে উহা জানাইয়া দিলাম । তখন সে বলিল, আপনি যাহার নিকট জিজ্ঞাসা করিয়াছেন, তিনি একজন বড় আলিম ৷ আমি বলিলাম, অবশ্যই ৷ হযরত মূসা (আ) যখন তাহার নিদিষ্ট মজুরীকাল পূর্ণ করিলেন, তখন তিনি তাহার স্ত্রীকে লইয়া মিসরে পানে চলিলেন। পথে আগুন দেখার ঘটনা, আল্লাহ্র সহিত কথা বলা, লাঠির অজগর হওয়া ও তাহার হাত উজ্জ্বল হইবার ঘটনাসমূহ ঘটিল, যাহা আল্লাহ্‌ তা‘আলা পবিত্ৰ কুরআনে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্র পক্ষ হইতে ওহী শোনে হযরত মূসা (আ)-কে ফির‘আউনের নিকট দাওয়াত ও তাবলীগের নির্দেশ হইলে তিনি সেই ফির‘আউনীকে হত্যার কারণে ভয়ের কথা উল্লেখ করিলেন । এবং তাহার জিহ্বায় যে জড়তা রহিয়াছে উহারও অভিযোগ পেশ করিলেন। যাহার কারণে তিনি সঠিকভাবে অনেক কথাই বলিতে পারিতেন না । তিনি আল্লাহ্র নিকট এই প্রার্থনা করিলেন যে, তাহার ভাই হযরত হারূন (আ)-কে যেন তাহার সাহায্যকারী হিসাবে নবী করেন। তিনি বড় সুন্দরভাবে বক্তব্য পেশ করিতে সক্ষম । আল্লাহ্‌ তা'আল৷ তাহার দরখাস্ত মঞ্জুর করিলেন । এবং তাহার জিহ্বার জড়তাও দূর করিয়া দিলেন । ওহী যোগে হযরত হারূন (আ)-কে তিনি হযরত মূসা (আ)-এর সহিত সাক্ষাৎ করিবার নির্দেশ দিলেন। হযরত মূসা (আ) তাহার লাঠিসহ রওয়ানা হইলেন এবং হযরত হারূন ও তাহার সহিত মিলিত হইলেন । অতঃপর উভয়ই একত্রিত হইয়া ফির'আউনের সহিত সাক্ষাৎ করিবার জন্য চলিলেন । তাহারা ফির‘আউনের দরজার নিকট অনুমতির অপেক্ষায় দাড়াইয়া রহিলেন এবং বহু সময় পর তাহারা সাক্ষাতের অনুমতি লাভ করিলেন। তাহারা তাহাকে বলিলেন, আমরা তোমার প্রতিপালকের প্রেরিত পয়গম্বর । ফির'আউন জিজ্ঞাসা করিল তোমাদের প্রতিপালক কে? অতঃপর মুসা (আ) ও হারূন (আ) সেই জবাব দান করিলেন যাহা পবিত্র কুরআনে উল্লেখ হইয়াছে। ফির‘আউন জিজ্ঞাসা করিল, তোমাদের ইচ্ছা কি? হযরত মূসা (আ) বলিলেন, আমরা চাহি যে, তুমি আল্লাহ্র প্রতি ঈমান আন এবং বনী ইস্রাঈলকে আমাদের সহিত প্রেরণ কর। ফির‘'আউন ইহা অস্বীকার করিল । এবং ইব্‌ন কাছীর-_২৩ (৭ম)

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।