তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ১৭৩ এই কি স্থির করিয়াছেন? তখন ফির‘আউন বলিল, তুমি কি লক্ষ্য করিতেছ না, যে সে আমাকে ভূ-লুণ্ঠিত করিয়া আমার নিকট হইতে ক্ষমতা দখল করিয়া লইবে? অতএব এই শিশুকে আমি কি করিয়া জীবিত রাখিতে পারি? তখন তিনি বলিলেন, সে তো কচি শিশু এই বিষয়ে তাহার কি জ্ঞান আছে? আচ্ছা উহার জ্ঞান পরীক্ষার জন্য একটি বিষয় স্থির করিয়াছি । উহার মাধ্যমে সত্য যাচাই করা যাইবে । আপনি দুই খণ্ড আগুনের অঙ্গার আনুন এবং দুইটি মুক্তাও লইয়া আসুন । অতঃপর উহা তাহার সম্মুখে রাখিয়া দিন। যদি সে মুক্তা দুইটি ধরে এবং অঙ্গার দুইটি হইতে বিরত থাকে, তবে বুঝিব যে, সে জ্ঞানের অধিকারী । ভালমন্দ বিবেচনা করিতে পারে। আর যদি সে অঙ্গার দুইটি ধরিয়া লয় এবং মুক্তা স্পর্শ না করে তবে বুঝিব যে, কোন জ্ঞানী ব্যক্তি মুক্তা ছাড়িয়া অঙ্গার ধরে না। ফির‘আউনও উহা মানিয়া লইল এবং দুইটি অঙ্গার ও দুইটি মুক্তা তাহার সম্মুখে রাখা হইল ৷ কিন্তু তিনি অঙ্গার দুইটি ধরিলেন। ইহা দেখিতেই ফির‘আউন তাহার হাত জ্বলিয়া যায় এই ভয়ে তাহার হাত হইতে অঙ্গার দুইটি ছাড়াইয়া লইল। তখন ফির'আউনের স্ত্রী বলিলেন, দেখিলেন তো? অতঃপর ফির‘আউন তাহার সম্পর্কে যেই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে আল্লাহ্‌ তা'আলা এইভাবে তাহার সিদ্ধান্ত পাল্টাইয়া দিলেন । বস্তুত আল্লাহ্‌ তাহার নিজস্ব সিদ্ধান্ত পূর্ণ করিয়াই ছাড়িবেন। ফির'আউনের রাজপ্রাসাদেই তিনি লালিত পালিত হইয়া যখন তিনি যৌবনে পদার্পণ করিলেন । তখন বনী ইস্রাঈলের প্রতি ফির‘আউন ও তাহার লোকজনের যুলুম অত্যাচার ত্রাস পাইয়াছিল। তাহাদের প্রতি তাহাদের ঠঁ্টা-বিদ্বপও লোপ পাইয়াছিল। এমতাবস্থায় হযরত মূস। (আ) একদিন শহরে একস্থান অতিক্রম করিতেছিলেন। হঠাৎ তিনি দুই ব্যক্তিকে পরস্পর লড়াই করিতে দেখিলেন। তাহাদের একজন ফির‘আডউনের বংশধর, অপরজন ইস্রাঈলী । হযরত মূসা (আঁ) ক্রোধান্বিত হইলেন। কারণ, ফির‘আউনী ব্যক্তি ইস্রাঈলী ব্যক্তিকে চাপিয়া ধরিয়াছেন। সে জানিত যে, হযরত মূসা (আ) ইস্রাঈলীদের পক্ষপাতিত্্‌ করিবেন এবং তাহাদের হিফাযত করিবেন । কারণ, তাহার আম্মা ব্যতিত অন্যান্য লোক কেবল ইহাই জানিত যে, তিনি ইস্রাঈলীদের দুধপান করিয়াছেন। অবশ্য আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-কেও এই বিষয়ে অবহিত করিয়াছিলেন। হযরত মূসা (আ) ফির'আউন লোকটিকে এত জোরে ঘুষি মারিলেন যে, ইহাতেই সে মৃত্যুবরণ করিল । অথচ, আল্লাহ্‌ তা'আলা ও উক্ত ইস্রাঈলী ব্যতিত এই ঘটনা কেহ দেখিতেও পাইল না আর জানিতেও পারিল না । কিন্তু হযরত মূসা (আ) এই দুর্ঘটনার কারণে অনুতপ্ত হইলেন এবং মনে মনে বলিলেন, ইহা শয়তানের কারণেই সংঘটিত হইয়াছে এবং শয়তান পথভ্রষ্টকারী ও প্রকাশ্য শত্রু । অতঃপর তিনি আল্লাহ্‌ তা'আলার নিকট এইভাবে ক্ষমা প্রার্থনা করিলেন ৪

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।