তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৭২ তাফসীরে ইবন কাছীর নিশ্চিত থাকুন, তাহার সেবা যত্নে আমি কোন প্রকার ক্রটি করিব না। তবে আমি বাড়ি ও সন্তান সন্ভুতি রাখিয়া এইখানে অবস্থান করিতে পারিব না । অবশ্য এই সময় হযরত মূসা (আ)-এর আম্মাও আল্লাহ্‌র সেই ওয়াদা স্মরণ করিলেন। এবং তিনি নিশ্চিত ধারণা করিলেন যে, আল্লাহ্‌ তাহার ওয়াদা পূর্ণ করিবেন। ফির'আউনের স্ত্রীর পক্ষে এই প্রস্তাব গ্রহণ করা বড়ই কঠিন ব্যাপার ছিল, তবুও তিনি সন্মতি জানাইলেন এবং হযরত মূসা (আ)-এর আম্মা তাহাকে লইয়া ঘরে ফিরিলেন। এইভাবে আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-এর হিফাযত করিলেন ও তাহার প্রতিপালন করিতে লাগিলেন। যে স্থানে হযরত মূসা (আ)-এর আম্মা বসবাস করিতেন, উহার পার্ম্যবতী বনী ইস্রাঈলী লোকজনও কিছু শান্তিতে বসবাস করতে লাগিল । যখন অনেক দিন অতীত হইয়া গেল তখন একদিন ফির'আউনের স্ত্রী হযরত মূসা (আ)-এর আম্মাকে বলিলেন, আমার পুত্রকে একবার আমাকে দেখাইয়া লইয়া যান। আনুষ্ঠানিক পুত্র দর্শনের জন্য একটি দিন ধার্য হইল । ফির‘আউনের স্ত্রী তাহার দরবারীদিগকে বলিলেন, আজ আমার পুত্রের আগমণ ঘটিবে। তোমরা সকলেই তাহাকে. অভ্যর্থনা জানাইবে। এবং তাহাকে নজরানা পেশ করিবে। আমি একজন লোক নিযুক্ত করিব যে তোমাদের কাজের তত্ত্বাবধান করিবে। অতঃপর হযরত মূসা (আ) যখন তাহার আম্মার ঘর হইতে বাহির হইলেন, তখন হইতে তাহার প্রতি শাহী নযরানা ও নানা প্রকার তোহ্‌ফা-উপঢোকন পেশ করা হইতে লাগিল। এইভাবে তিনি রাজপ্রাসাদে প্রবেশ করিলেন। রাজপ্রাসাদে প্রবেশ করিবার পর ফিরাউনের স্ত্রীও তাহাকে বহু উপঢৌকন ও তুহ্‌ফা পেশ করিলেন। এবং তাহার আনম্মাকেও তাহাকে উত্তম লালন পালনের জন্য পুরস্কৃত করিলেন । অতঃপর তিনি বলিলেন, আমি আমার পুত্রকে বাদশার দরবারে লইয়া যাইব । তিনি তাহাকে পুরস্কৃত করিবেন । যখন তিনি তাহাকে লইয়া বাদশার দরবারে গেলেন এবং ফিরআউন তাহাকে কোলে তুলিয়া লইল, তখন হযরত মূসা (আ) তাহার দাড়ি ধরিয়া নিচের মাটিতে টানিয়া লইলেন। ইহা দেখিয়া ফির‘আউন দরবারীরা বলিয়া উঠিল, জাহাপন৷! আপনি কি লক্ষ্য করিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা ইব্রাহীম (আ)-এর নিকট বনী ইস্রাঈলের মধ্যে যাহাকে নবী ও বাদশাহ করিবার ওয়াদা করিয়াছেন, যিনি তাহাদের পার্থিব ধর্মীয় ও জাতীয় উন্নতি সাধন করিবে, এবং আপনাকে নিচু করিয়া আপনার ক্ষমতা কাড়িয়া লইবে। এই ছেলে সেই তো নহে? আমাদের তো বিশ্বাস ইহাই । ফির'আউন তাহাদের কথায় বিশ্বাসী হইয়া তাহাকে হত্যা করিবার জন্য জল্লাদ ডাকিয়া পাঠাইল । এই পর্যন্ত বলিয়া হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, হে ইব্ন জুবাইর! ইহ৷ও একটি পরীক্ষা । - এই সংবাদ পাইয়া ফির'আউনের স্ত্রী বিচলিত হইয়া পড়িলেন এবং তাহার দরবারে আসিয়া বলিলেন, যেই শিশুকে আপনি আমাকে দান করিয়াছেন, তাহার সম্পর্কে আপনি

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।