Contents ১৭০ তাফসীরে ইবন কাছীর সমাজ্ঞীর নিকট পৌছাইয়া দিল। সম্বাজ্ঞী. যখন সিন্ধুকটি খুলিলেন, তখন উহার মধ্যে অতি সুন্দর ফুটফুটে একটি শিশু দেখিতে পাইলেন । এবং তাহার প্রতি তাহার অস্বাভাবিক মমতা ও ভালবাসা উপচাইয়া পড়িল। অপর দিকে হযরত মূসা (আ)-এর আম্মার অবস্থা করুণ হইয়৷ পড়িল। তাহার অন্তরে হযরত মূসা (আ)-এর চিন্তা ব্যতিত আর কোন চিন্তাই ছিলনা । সন্তান হত্যাকারীরা যখন হযরত মূসা (আ)-এর সংবাদ শুনিতে পাইল তাহার! তাহাদের ছুরি লইয়া তাহাকে যবাই করিতে আসিল । হযরত ইব্ন আব্বাস (রা) এতদূর বলিয়া আবার বলিয়া উঠিলেন, হে ইব্ন জুবাইর! হযরত মূসা (আ)-এর প্রতি ইহাও একটি পরীক্ষা । যবাইকারীরা যখন ফির‘আউনের স্ত্রীর নিকট আসিয়া হযরত মূসা (আ)-কে যবাই করিতে চাহিল, তখন তিনি বলিলেন, তোমরা ইহাকে ছাড়িয়া দাও। এই একজন বনী ইস্রাঈলের সংখ্যা এমন কি বৃদ্ধি করিবে । আমি নিজেই ফির‘আউনের নিকট ইহার জীবন প্রার্থনা করিব । যদি তিনি ইহাকে আমাকে দান করিয়া দেন তবে তো উত্তম, নচেৎ আমি তোমাদিগকে বাধা দিব না। অতঃপর তিনি ফির‘আউনের নিকট আসিয়া বলিলেন, শিশুটি তো আপনার ও আমার চক্ষু শীতল করিবে, তখন ফির'আউন বলিল, তোমার চক্ষুই শীতল হইবে আমার চক্ষু কেন শীতল হইবে? আমার তো কোন প্রয়োজনই নাই । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, এই মূহূর্তে হযরত রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ৪ আল্লাহ্র কসম, যদি ফির'আউন এই কথা স্বীকার করিত যে হযরত মূসা (আ) তাহার চক্ষুকেও শীতল করিবে তবে তাহার ন্যায় সেও হেদায়াত পাইত । কিন্তু তাহাকে হিদায়েত হইতে বৰঞ্চিত করা হইয়াছে। অতঃপর ফির‘আউনের স্ত্রী দুগ্ধপান করায় এমন সকল স্ত্রীলোকদিগকে একত্রিত করিলেন যেন তাহাদের মধ্য হইতে একজনকে তিনি মনোনীত করিতে পারেন। কিন্তু শিশু মূসা (আ) কোন স্ত্রীলোকের স্তন্যের দুধ গ্রহণ করিলেন না । সম্বাজ্ঞী আশঙ্কা করিলেন যে, দুধ গ্রহণ না করিয়া হয়ত শিশুটি মৃত্যুবরণ করিবে। তিনি বিচলিত হইয়া পড়িলেন। অতঃপর শিশুটিকে তিনি এই আশায় বাজারে এবং মানুষের সমাবেশে বাহির করতে ছিলেন যেন এমন কোন স্ত্রীলোক পাওয়া যায় যাহার দুধ সে পান করে। কিন্তু শিশুটি কোন স্ত্রীলোকের দুধ পান করিল না। অপরদিকে হযরত মূসা (আ)-এর আম্মা অস্থির হইয়া তাহার ভগ্নিকে বলিলেন, তুমি উহার সংবাদ সংগ্রহ কর । বাহিরে তাহার কোন আলোচনা হইতেছে কিনা উহা শ্রবণ কর। আমার কলিজার টুক্রা কি এখনও জীবিত না সে জলজন্তুর যুখের গ্রাস হইয়াছে। কিন্তু আল্লাহ্ তা'আলা তাহার সহিত যেই ওয়াদা করিয়াছেন তিনি উহা একদম ভুলিয়া গেলেন। ইরশাদ হয়াইছে
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।