তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ১৬৯ সন্তান দেখিবে তাহাকে হত্যা করিবে, তাহার নির্দেশ যথাযথ পালিত হইতে লাগিল । কিন্তু তাহারা যখন দেখিল যে, বয়ঃবৃদ্ধ লোকেরা স্বাভাবিক মৃত্যুবরণ করিতেছে এবং শিশু সন্তানদিগকে হত্যা করা হইতেছে; তখন তাহারা চিন্তা করিল যে, যদি এইভাবে বনী ইস্রাঈল ধ্বংস হইতে থাকে তবে তাহারা যেই সকল সেবামূলক কাজ আঞ্জাম দেয় সে সকল কাজ তাহাদের নিজ হাতেই আঞ্জাম দিতে হইবে, যাহা তাহাদের পক্ষে দূরূহ কাজ হইবে । অতএব তাহারা এই সিদ্ধান্ত গ্রহণ করিল, যে এক বৎসর তাহাদের কন্যা সন্তানকে বাদ দিয়া কেবল পুত্র সন্তানদিগকে হত্যা করিবে। এক বৎসর তাহারা কাহাকেও হত্যা করিবে না। এইভাবে যেই সকল বৃদ্ধ মৃত্যুবরণ করিবে, ছোটরা যৌবনে পৌছাইয়া তাহাদের স্থান পূর্ণ করিবে । এই নিয়ম পালিত হইলে জীবিতদের সংখ্যাও বৃদ্ধি পাইবে না। এবং তাহাদের সংখ্যা এত ভ্রাসও পাইবেনা যে, তাহাদের কাজে অসুবিধা হয় । তাহাদের সিদ্ধান্তানুসারে যেই বৎসর হত্যা মুলতবী ছিল সেই বৎসর হযরত মূসা (আ)-এর আম্মা হযরত হারূন (আ)-কে গর্ভেধারণ করিলেন। এবং প্রকাশ্যভাবেই তাহাকে প্রসব করিলেন। কিন্তু দ্বিতীয় বৎসর তিনি মূসা (অ!)-কে গর্ভে ধারণ করিলে, বড়ই চিন্তিত হইয়া পড়িলেন। এতটুকু বলিয়া হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, ইব্ন জুবাইর! হযরত মূসা (আ) মাত্গর্ভে থাকাবস্থায় তাহার প্রতি ইহাও একটি পরীক্ষা । আল্লাহ্‌ তা'আলা এই মূহূর্তে তাহার মাতার প্রতি ইল্হাম দ্বারা জানাইয়া দিলেন, আমি মূসা (আ)-কে তোমার নিকট ফিরাইয়া দিব এবং তাহাকে রাসূল হিসাবে মনোনীত করিব । অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাকে এই নির্দেশ দিলেন, যখন মূসা (আ)-কে প্রসব করিবে, তখন যেন তাহাকে একটি সিন্ধুকের মধ্যে বন্ধ করিয়া রাখিয়া দেয় এবং নদীর মধ্যে ভাসাইয়া দেয় । হযরত মূসা (আ)-এর আশ্মা যখন তাহাকে প্রসব করিলেন, তখন তিনি আল্লাহ্র নির্দেশ মুতাবেক নদীতে ভাসাইয়৷া দিলেন। যখন হযরত মূসা (আ) তাহার দৃষ্টি হইতে দূরে চলিয়া গেলেন, তখন তাহার নিকট শয়তান আসিল এবং তাহাকে কুমন্ত্রণা দিল । তিনি মনে মনে বলিতে লাগিলেন, হায়! আমার পুত্রের সহিত আমি এ কি আচরণ করিলাম, ইহা অপেক্ষা ইহাই তো উত্তম ছিল যে, তাহাকে আমার সনম্মুখেই যবাই করা হইত এবং আমি নিজ হাতে তাহাকে দাফন-কাফন করিতাম ৷ আমি তো তাহাকে নিজ হাতে সামুদ্রিক পাখি ও মাছের কবলে দিয়াদিলাম । এদিকে নদীর তরঙ্গমালা তাহাকে ফির‘আউনের ঘাটে পৌছাইয়া দিল এবং ফির‘আউনের স্ত্রী দরিয়া হইতে সিন্ধুকটিকে ধরিয়া উঠাইল । প্রথমে তাহারা সিন্ধুকটিকে খুলিতে চাহিল, কিন্তু তাহাদের একজন বলিয়া উঠিল,ইহার মধ্যে কোন মূল্যবান মাল রহিয়াছে যদি আমরা ইহা খুলিয়া দেখি তবে, আমরা যে ইহার মধ্যে কি মাল পাইয়াছি সে বিষয়ে সমাজ্ঞী আমাদের প্রতি বিশ্বাস করিবে না। অতএব সিন্ধুকটি যেমন ছিল তেমনই তাহারা ইব্‌ন কাছীর_২২ (৭ম)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।