Contents সূরা তোহা ১৬৫ VA চকত w TEAL MAA EE SL Sober SA অনুবাদ ৪ (৩৬) তিনি বলিলেন, হে মূসা! তুমি যাহা চাহিয়াছ, তাহা তোমাকে দেওয়া হইল । (৩৭) এবং আমি তা তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করিয়া-ছিলাম । (৩৮) যখন আমি তোমার মাতার অন্তরে ইঙ্গিত দ্বারা নির্দেশ দিয়াছিলাম, যাহা ছিল নির্দেশ করিবার, (৩৯) এই মর্মে যে, তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখ, অতঃপর উহা দরিয়ায় ভাসাইয়া দাও । যাহাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয়, উহাকে আমার শত্রু ও তাহার শক্রু লইয়া যাইবে । আমি আমার নিকট হইতে তোমার উপর ভালবাসা ঢালিয়া দিয়াছিলাম, যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্ৰতিপালিত হও । (8৪০) যখন তোমার ভগ্নি আসিয়া বলিল, আমি কি তোমাদিগকে বলিয়া দিব, কে এই শিশুর ভার লইবে? তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরাইয়া দিলাম যাহাতে তাহার চক্ষুদ্বয় জুড়ায় এবং সে দুঃখ না পায়; এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে; অতঃপর আমি তোমাকে মনঃপীড়া হইতে মুক্তি দেই । আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি। অতঃপর তুমি কয়েক বৎসর মাদইয়ান- বাসীদের মধ্যে ছিলে, হে মূসা! ইহার পরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হইলে । তাফসীর ঃ উপরোল্লেখিত আয়াতসমূহে আল্লাহ্ তা'আলা তাহার রাসূল হযরত মূসা (আ)-এর দু'আ কবুল করিবার কথা উল্লেখ করিয়াছেন যে, তাহার প্রতি পূর্বেও আল্লাহ্ তা‘আলা বড়ই অনুগ্রহ করিয়াছেন । অর্থাৎ যখন শৈশবকালে তাহার আম্মা তাহাকে দুধ পান করাইতো এবং ফির‘আউন ও ফির‘আউনের লোকজনের ভয়ে প্রকম্পিত হইত যে, কখন তাহারা এই দুগ্ধপোষ্য শিশুকে হত্যা করিয়া দেয়। কারণ হযরত মূসা (আ) সেই বৎসর জন্ুগ্রহণ করিয়াছিলেন, যেই বৎসর ফির‘আউন বনী ইস্রাঈলের পুত্র সন্তান হত্যা করিত । হযরত মূসা (আ)-এর আম্মা তাহার জীবন রক্ষার্থে একটি সিন্ধুক তৈয়ার করিলেন। তিনি তাহাকে দুধ পান করাইয়া এ সিন্ধুকের মধ্যে রাখিয়া নীলনদে ভাসাইয়া দিতেন । একটি রশীর দ্বারা সিন্ধুকটি ঘরে বাধিরা রাখিতেন। কিন্তু একদিন তিনি সিন্ধুকটি বাধিতে গেলে হঠাৎ রশী ছিড়িয়া সিন্ধুকটি মাঝ নদীতে চলিয়া গেল। তিনি HG EOE HAE TERRE LEE EO “eo ed L o83 UST? ee পণ ad
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।