তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা তোহা ১৬৩ : দ্বারা সম্ভব হইত না । অতঃপর আল্লাহ্‌ তাঁহার দরখাস্ত মঞ্জুর করিলেন এবং তাহার জিহ্বার জড়তা খুলিয়া দিলেন। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আম্র ইব্‌ন উসমান (র) ... ... ... মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাষীর জনৈক শিষ্য বর্ণনা করেন একবার মুহাম্মদ ইব্‌ন কুরাধীর এক আত্মীয় তাহাকে বলিল, যদি আপনি আপনার কথায় ভুল বলিয়া যান ইহা ছাড়া আপনার অন্য কোন অসুবিধা নাই । তখন তিনি বলিলেন, ভাতিজা! আমি কি তোমাকে বুঝাইয়া বলিতে পারিনা? সে বলিল, হা তাহা তো পারেন। তখন তিনি বলিলেন, হযরত মূসা (আ) তাহার প্রতিপালকের নিকট এই দুআ করিয়াছিলেন যে, তিনি যেন তাহার জিহ্বার জড়ত৷ দূর করিয়া দেন, যেন বনী ইস্রাঈল তাহার কথা বুঝিতে পারে। ইহার অতিরিক্ত তিনি প্রার্থনা করেন নাই । মহান আল্লাহ্র বাণী ৪ SSA TL 59 UD আর আমার পরিজনের মধ্য হইতে আমার ভাই হারূনকে আমার সাহায্যকারী বানাইয়া দিন। হযরত মূসা (আ)-এর পক্ষ হইতে আল্লাহ্র দরবারে অপর একটি আবেদন যাহা তীহার ভাই হযরত হারূন (আ)-কে তাহার উষীর ও সাহায্যকারী নিয়োগ করিবার ব্যাপারে ছিল। সাওরী (র) ... ... ... হযরত ইব্‌ন আব্বাস (র) হইতে বর্ণনা করেন, যেই মুহূর্তে হযরত মূসা (আ)-কে নবী করা হইয়াছিল, তাহার ভাই হযরত হারূন (আ)-কেও সেই একই মুহূর্তে নবী করা হইয়াছে। ইবন আবূ হাতিম (র) ... ... ... হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন, একবার তিনি উমরা করিবার জন্য যাইবার পথে এক বেদুঈনের বাড়ীতে অবস্থান করিয়াছিলেন। সেখানে তিনি এক ব্যক্তিকে বলিতে শুনিলেন, দুনিয়ায় কোন ভাই তাহার ভাইয়ের সর্বাপেক্ষা বেশী উপকার করিয়াছে? লোকের! বলিল, আমরা জানি না । তখন তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আমি জানি । হযরত আয়েশা (রা) বলেন, আমি মনে মনে বলিলাম, লোকটি তাহার কসমের ‘ইনশাল্লাহ’ বলে নাই । অতএব সে নিশ্চয়ই ইহা জানে দুনিয়ার কোন্‌ ব্যক্তি তাহার ভাইয়ের জন্য সর্বাপেক্ষ বেশী উপকারী । লোকটি বলিল, সেই ব্যক্তি ছিলেন হযরত মূসা (অ!) । যখন তিনি তাহার ভাইয়ের জন্য নবুওয়াত প্রার্থনা করিয়ছিলেন। তখন আমি বলিলাম, আল্লাহ্র কসম সে সত্য বলিয়াছে। এই কারণে আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (অ!)-এর প্রশংসায় বলেন, (4,৯3 ৷ £০ £5 হযরত মূসা (আ) আল্লাহ্র নিকট বড়ই সন্মানিত ছিলেন। (সূরা আহযাব ৪ ৬৯)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।