তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৬ | তাফসীরে ইবন কাছীর বলিলাম, এই তো রাসূলুল্লাহ্‌ (সা) আগমন করিয়াছেন। সে জিজ্ঞাস। করিল, কোন ব্যক্তি? আমি বললাম, লাল উটের উপর আরোহণকারী। লোকটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকটবর্তী হইল এবং রশি ধরিয়া উটটি থামাইয়া জিজ্ঞাসা করিল, আপনি মুহাম্মদ? তিনি জবাব দিলেন, হা । তখন সে বলিল আমি আপনার নিকট কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিতে চাই । যাহা সারা বিশ্বে দু'একজন কিংবা দুইজন ব্যতিত আর কেহ জানে না । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ তোমার যাহা ইচ্ছা জিজ্ঞাসা করিতে পার । লোকটি জিজ্ঞাসা করিল, আচ্ছা বলুন, নবী কি নিদ্রা যান? রাসূলুল্লাহ্‌ (স৷) বলিলেন ৪ 5 UY, ১১০ ০5 “তাহার চক্ষুদ্বয় নিদ্রা যায়, কিন্তু অন্তর জাগ্রত থাকে" । লোকটি বলিল, আপনি সত্য বলিয়াছেন। অতঃপর সে জিজ্ঞাসা করিল, আচ্ছা কি কারণে সন্তান তাহার পিতা-মাতার সাদৃশ্য হয়? তিনি বলিলেন ৪ Gls EEL LG “পুরুষের বীর্য সাদা ও গাঢ় এবং স্ত্রীলোকের বীর্য হলুদ. ও পাতল। । উভয় বীর্যের মধ্যে যেইটি অপরটির উপর প্রভাব বিস্তার করে সন্তান তাহারই সাদৃশ্যত৷ ধারণ করে।" লোকটি বলিল, সত্য বলিয়াছেন। অতঃপর সে জিজ্ঞাসা করিল, পুরুষের বীর্য দ্বারা সন্তানের কোন অঙ্গ গঠিত হয় এবং স্ত্রীলোকের বীর্য দ্বারা কোন অঙ্গ গঠিত হয়? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ পুরুষের বীর্য দ্বারা হাড় ও রগ সৃষ্টি হয় এবং শ্রীলোকের বীর্য দ্বারা রক্ত, মাংস ও চুল । লোকটি বলিল, আপনি সত্য বলিয়াছেন। অতঃপর জিজ্ঞাসা করিল, হে মুহাম্মদ (সা)! এই যমীনের নিচে কি আছেঃ? রাসূলুল্লাহ্‌ (স৷) বলিলেন ৪ সৃষ্টজীব আছে। লোকটি জিজ্ঞাসা করিল, তাহার নিচে? তিনি বলিলেন ৪ মাটি । সে জিজ্ঞাসা করিল, তাহার নিচে? তিনি বলিলেন ৪ পানি । লোকটি জিজ্ঞাস। করিল, পানির নিচে কি? তিনি বলিলেন £$ অন্ধকার। সে জিজ্ঞাসা করিল, অন্ধকারের নিচে কি? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £$ শূন্য । সে জিজ্ঞাসা করিল, শূন্যের নিচে কি? তিনি বলিলেন ৪ মাটি । লোকটি জিজ্ঞাসা করিল, মাটির নিচে কি? লোকটির এই প্রশ্নের পর রাসূলুল্লাহ্‌ (সা)-এর চক্ষুদ্বয় ক্রন্দনে স্বজল হইয়া উঠিল । এবং বললেন £ প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি এই প্রশ্নের অধিক কিছু জানে না। হে প্রশ্বকারী! মানুষের জ্ঞান এই পর্যন্ত শেষ । লোকটি বলিল, আপনি সত্য বলিয়াছেন। আমি সাক্ষ্যদান করিতেছি, আপনি আল্লাহ্র রাসূল । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) সমবেত লোকদিগকে বলিলেন £ হে লোক সকল! তোমরা কি জান? এই ব্যক্তি কে? তাহারা বলিল, আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-ই এ সম্পর্কে অধিক ভাল জানেন । তিনি বলিলেন £$ প্রশ্নকারী ছিলেন, হযরত জিব্রীল (আ)।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।