তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মারইয়াম ১৩৭ আর আল্লাহ্‌ তা:আলা যখন কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হন তখন তিনি জিব্রীল (আ)-কে ডাকিয়া বলেন, হে জিব্রীল! আমি অমুকের প্রতি অসন্তুষ্ট, অতএব তুমি তাহার সহিত শত্রুতা পোষণ কর। অতঃপর হযরত জিব্রীল (আ) তাহার সহিত শত্ৰুতা পোষণ করেন । অতঃপর তিনি আসমানের সমস্ত ফিরিশ্তগণের মধ্যে ঘোষণা করেন আল্লাহ্‌ তা'আলা অমুকের সহিত শত্রুতা পোষণ করেন, তোমর৷ও তাহার প্রতি শত্ৰুতা পোষণ কর । অতঃপর আসমানের সকল ফিরিশৃতা তাহার সহিত শত্রুতা পোষণ করে। ইহার পর পৃথিবীতেও তাহার প্রতি শত্রুতা অবতীর্ণ করা হয়। ইমাম মুসলিম (র) সুহাইল (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। হমাম আহ্‌মাদ ও বুখারী (র) ইব্ন জুরাইজ (র) ... ... ... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, তিনি হযরত নবী করীম (সা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম আহ্‌মাদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন বাকির (র) .., হযরত সাওবান (রা) হইতে তিনি হযরত নবী করীম (সা) হইতে বণ্নি। করিয়াছেন যে, আল্লাহ্র কোন বান্দা যখন তাহার সন্তুষ্টি লাভের চেষ্টা করে এবং তাহার মনোনীত ও পসন্দনীয় কাজে লিপ্ত হয়। তখন তিনি বলেন, হে জিব্রীল! আমার অমুক বান্দা আমার সন্তুষ্টি লাভের অন্বেষণ করিতেছে। জানিয়া রাখ, আমি তাহার প্রতি সন্তুষ্ট এবং সে আমার রহমতপ্রাপ্ত । তখন হযরত জিবরীল (আ) বলেন, অমুকের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হইয়াছে। অতঃপর আরশ বহনকারী ফিরিশ্তাগণ ও এই একই কথা বলেন। এমনকি সাত আসমানের সকল ফিরিশৃতা এই কথা বলেন । অতঃপর পৃথিবীতে সে সকলের প্রিয় পাত্র হয়। হাদীসটি গারীব ৷ : ইমাম আহ্‌মাদ ইব্ন হাম্বল (র) বলেন, আসওয়াদ ইব্‌ন আমির (র) ... আৰু উমামাহ (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ মহব্বত ও ভালবাস ও সুখ্যাতি আল্লাহ্‌র পক্ষ হইতে আসমান হইতে অবতীর্ণ হয়। আল্লাহ্‌ যখন . কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি হযরত জিব্রীল (আ)-কে বলেন, আমি অযুককে ভালবাসি । অতঃপর হযরত জিব্রীল (আ) ঘোষণা করেন, তোমাদের প্রতিপালক, অমুককে ভালবাসেন, অতএব তোমরাও ভালবাস । আসওয়াদ ইব্‌ন আশির (র) বলেন, আমার বিশ্বাস আমার উত্তাদ শরীক (র) বলিয়াছেন, অতঃপর মহব্বত-ভালবাসা যমীনে অৰতীৰ্ণ হয়। আর আল্লাহ্‌ যখন কোন বান্দার প্রতি অসন্তুষ্ট হন, তখন তিনি জিবরীল (আ)-কে বলেন, অমুকের প্রতি আমি শত্রুতা পোষণ করি, অতএব ভুূমিও শত্রুতা পোষণ কর । অতঃপর হযরত জিব্রীল (আ) আসমানের ফিরিশতাগণকে বলেন, তোমাদের প্রতিপালক অমুকের প্রতি শত্রুতা পোষণ করেন, অতএব তোমরাও তাহার ইব্‌ন কাছার_-১৮ (৭ম)

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।