তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মারইয়াম ১২৯ পাঠ করিয়া বলিলেন, সম্মানিত অতিথিগণের ইহা নিয়মই নহে যে, তাহারা পায়ে হীটিয়া আগমণ করিবেন রবং কিয়ামত দিবসে তাহারা এমন নূরের বাহনে আরোহণ করিবেন যে, উহা অপেক্ষা উত্তম বাহন কোন দিন কেহ্‌ দেখে নাই। উহার উপরে স্থাপিত হাওদা হইবে স্বর্ণের তৈয়ারী। উহার উপর আরোহণ করিয়৷ তাঁহারা বেহেশতের দ্বারে উপনীত হইবে। ইব্‌ন আবূ হাতিম ও ইবন জরীর (র) হাদীসটি আবদুর রহমান ইব্‌ন ইসহাক মাদানী (র) হইতে বর্ণনা করিয়াছেন। তাহারা তাহাদের বর্ণনায় ইহাও উল্লেখ করিয়াছেন যে, সাওয়ারীর হাওদা হইবে স্বর্ণের এবং নকীল হইবে মণিমুক্ত৷ পাথরের । ইব্‌ন আবূ হাতিম (র) এখানে একটি অতি আশ্চর্যজনক রিওয়ায়েতের বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, আমার পিতা ... ... ... আবু মু‘আজ বাসরী (র) হইতে বর্ণনা করেন যে, একদিন হযরত আলী (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ছিলেন, তখন তিনি Si Sas A dl Sl i tS পাঠ করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল! মেহমান তো সাওয়ারীর উপর আরোহণ করিয়াই আগমণ করে। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, সেই সত্তার কসম! যাহার হাতে আমার প্রাণ, মু’মিনগণ যখন কবর হইতে বাহির হইবে, তখন তাহাদের জন্য সাদা উস্ত্রী আনা হইবে যাহার ডানা থাকিবে, উহার উপরে স্বর্ণের হাওদা থাকিবে; পশুগুলি উজ্জ্বল হইবে । দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত উহার এক এক কদম গিয়া পড়িবে । এইভাবে দ্রুত চলিয়া বেহেশ্তের গাছের নিচে আসিবে, যাহার মূল হইতে দুইটি ঝর্ণা প্রবাহিত হইবে । উহার একটি হইতে তাহারা পানি পান করিবে। ফলে . তাহাদের পেট ও অন্তর হইতে সকল ময়লা পরিষ্কার হইয়া যাইবে । অপরটিতে তাহারা ‘গোসল করিবে, ফলে তাহাদের শরীর উজ্জ্বল হইবে, এবং আর কখনও তাহাদের শরীরে ও চুলে ময়লা জমিবে না । খুশীতে তাহাদের চেহারা উজ্জ্বল হইবে । অতঃপর তাহারা বেহেশতের দ্বারে আসিবে ৷ সেখানে তাহারা স্বর্ণের তক্তার উপরে লাল ইয়াকৃতের হাল্কা দেখিতে পাইবে হাল্কার সাহায্যে তক্তার উপর আঘাত করিলে অন্তর কাগনে সুরে বাজিয়া উঠিবে। বেহেশতের সুন্দরী রমণী হুরদের কানে এই সূর পৌছিতেই তাহারা বুঝিবে যে, তাহাদের স্বামীগণ আগমন- করিয়াছেন । তখন বেহেশ্তের দরজা খুলিয়। দেওয়া হইবে । বেহেশ্তের প্রহরী উজ্জ্বল চেহারা দেখিয়া তাহাদের সম্মুখে ঝুঁকিয়া পড়িবে। সে বলিবে, আমি আপনার খাদেম, আপনার কাজের জন্যই আমি নির্ধারিত । তাহার সহিত চলিতে থাকিবে। বেহেশতের হুরগণ অস্থিরতার সহিত তাহার অপেক্ষায় থাকিবে। অতঃপর তাহারা মুক্তা ও ইয়াকূতের তীবু.হইতে বাহির হইয়া তাহাকে দেখিয়াই তাহার গলা জড়াইয়া ধরিবে। এবং বলিবে আমি আপনার পরম আপনজন ৷ ইব্‌ন কাছীর-_-১৭ (৭ম)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।