Contents ১২৮ তাফসীরে ইবন কাসীর 9° oe eo Gs LE ES i dtl বল তো, এই দুই দলের মধ্যে কোন দলের বাসস্থান উৎকৃষ্ট এবং কাহার মজলিস ও সাথী-সঙ্গী উত্তম । | ইব্ন আবূ হাতিম (র) বলেন, আবূ সাঈদ আসাজ্জ (র)....... ইব্ন মারযুক হইতে Sy pa atl es be এর তাফসীর বলেন, মু'মিন যখন কবর হইতে বাহির হইবে তখন সে তাহার সম্মুখে একজন অতি সুন্দর ও সুগন্ধযুক্ত ব্যক্তিকে দেখিতে পাইবে। তাহাকে সে জিজ্ঞাসা করিবে তুমি কে? লোকটি বলিবে, তুমি আমাকে চিনিতে পারিবে না৷ মু'মিন ' বলিবে, না তুমি তো অত্যধিক সুন্দর ও সুগন্ধির অধিকারী । তখন সে বলিবে, আমি তো তোমার নেক আমল । দুনিয়ায় তুমি এইরূপ সুন্দর সুগন্ধিযুক্ত আমলের অধিকারী ছিলে। তোমার উপর আমি দুনিয়ায় আরোহণ করিয়া বেড়াইয়াছি। এস এখন আমি তোমাকে আমার উপর আরোহণ করাইব ৷ অতঃপর মু'মিন তাহার উপর আরোহণ করিবে। মহান আল্লাহ্ LS pat A Ls Bs এর মধ্যে এই বিষয়ই উল্লেখ করিয়াছেন। আলী ইবৃন আবূ তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে 9 iA Adal Pasi pss এই অর্থ বর্ণনা করিয়াছেন, যেইদিন আমি পরহেযগার বান্দাগণকে সওয়ার করাইয়া পরম করুণাময়ের নিকট সমবেত করিব। ইব্ন জরীর (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে আলোচ্য আয়াতের এই অর্থ বর্ণনা করিয়াছেন, যেই দিন আমি উটের উপর আরোহণ করাইয়া পরহেযগার বান্দাগণকে পরম করণাময়ের নিকট সমবেত করিব। ইব্ন জুরাইজ (র) বলেন, ইহার অর্থ, উত্তম দ্রুত ঘোড়ার উপর আরোহণ করাইয়া সমবেত করা হইবে । সাওরী (র) বলেন, উঠ্নীর উপর আরোহণ করান হইবে । কাতাদাহ (র) বলেন, পরহেযগার বান্দাগণকে বেহেশৃতে সমবেত করা হইবে। আবদুল্লাহ্ ইব্ন ইমাম আহ্মাদ (র) তাহার পিতার ‘মুসনাদ’ গ্রন্থে বলেন, সুওয়াইদ ইব্ন সাঈদ (র) নু“মান ইব্ন সাঈদ (র) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা হযরত আলী (রা)-এর নিকট বসাছিলাম । তখন তিনি CNET Ole
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।