তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১২ তাফসীরে ইবন কাসীর তাহারা পুলসিরাত অতিক্রম করিবে। তাহাদের মধ্য হইতে কেহ কেহ তো বিদ্যুতের গতিতে পুলসিরাত অতিক্রম করিবে, কেহ কেহ বায়ু বেগে অতিক্রম করিবে, কেহ কেহ কেহ কেহ দৌড়াইয়া অতিক্রম করিবে, এমনকি সর্বশেষ যেই মুসলগান পুলসিরাত অতিক্রম করিবে সে হইবে এমন ব্যক্তি যাহার পায়ের বৃদ্ধাঙ্গুলে কিছু নূর থাকিবে। সে হোচট খাইয়া খাইয়া কোনরূপে রক্ষা পাইবে । পুলসিরাত হইবে পিচ্ছল, উহার উপর বাবলা কাটার ন্যায় লৌহ কন্টক হইবে । উহার উভয় পার্শ্বে ফিরিশৃতার জামা'আত থাকিবে। তাহাদের হাতে অগ্নু গদা থাকিবে । উহার সাহায্যে তাহার ধরিয়া ধরিয়। মানুষকে জাহান্নামে নিক্ষেপ করিবে। হাদীসটি ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (র) ... ... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বণনা করেন যে, তিনি (৯১১১ %। ১<%১, ৩1১ -এর তাফসীর প্রসংগে বলেন, পুলসিরাত জাহান্নামের উপর প্রতিষ্ঠিত হইবে৷ উহা! হইবে তরবারীর ন্যায় ধারাল। উহার উপর দিয়া প্রথম দলটি বিদ্যুৎ বেগে অতিক্রম করিবে, দ্বিতীয় দলটি বায়ু বেগে, তৃতীয় দলীট দ্রুত অশ্বের ন্যায়, চতুর্থ দলটি দ্রুত পশুর ন্যায়। অতঃপর অন্যান্য লোক অতিক্রম করিবে এবং ফিরিশৃতারা তখন বলিতে থাকিবে, হে আল্লাহ্‌! রক্ষা করুন । হে আল্লাহ্‌! নিরাপদ রাখুন। বুখারী ও মুসলিম এবং অন্যান্য হাদীসগ্রন্থে হাদীসটি আরেক সমর্থক হাদীস হযরত আনাস, আবূ সাঈদ, আবূ হুরায়রা, জাবির এবং অন্যান্য সাহাবায়ে কিরাম (র৷) হইতে বর্ণিত আছে । ইব্‌ন জরীর (র) ... ... ... গুনাইব ইব্ন কায়েস (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার সাহাবায়ে কিরাম (রা) দোযখে প্রবেশ করা সম্পর্কে আলোচন। করিতেছিলেন। তখন, হযরত কা'ব (রা) বলিলেন $ জাহান্নাম সমস্ত লোককে তাহার পীঠের উপর একত্রিত করিবে এবং সৎ অসৎ সমস্ত লোক উহার উপর দণ্ডায়মান হইবে। অতঃপর ' একজন ঘোষক ঘোষণা করিবে, হে জাহান্নাম! তুমি তোমার লোকজন রাখিয়া দাও এবং আমার লোকজন ছাড়িয়া দাও । তখন জাহান্নাম সকল অসৎ লোকজনকে গ্রাস করিয়| ফেলিবে। কোন ব্যক্তি তাহার সন্তানকে যেমন জানে, জাহারাম অসৎ লোকজনকে ইহা অপেক্ষা অধিক ভাল জানে আর মু'মিন বান্দাগণ বাচিয়া যাইবে । কাব (রা) বলেন, দোযখের একজন প্রহরীর দুই কাধের মাঝে এক বৎসরের পথের দূরত্ব । তাহাদের প্রত্যেকের সহিত দুইশাখা বিশিষ্ট এক একটি লৌহ গদা আছে একটি দ্বারা আঘাত করিলে সাত লক্ষ লোক দোযখে নিক্ষিপ্ত হইবে । ইমাম আহমাদ (র) ... ... ... হাফ্সা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ আমি আশা করি যাহারা বদর যুদ্ধে ও হুদায়বিয়ায় উপস্থিত ছিল তাহারা দোযখে প্রবেশ করিবে না।

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।