Contents সূরা মারইয়াম ১০৯ যায়। যদি আমি রাসূলুল্লাহ্ (সা)-কে ইহা বলিতে না শুনিয়া থাকি। ভিনি বলেন, সৎ অসৎ সকলেই জাহান্নামে প্রবেশ করিবে। অতঃপর মু’মিনের জন্য উহ| এমন শীতল ও শান্তিদায়ক হইবে যেমন হযরত ইব্রাহীম (আ)-এর জন্য হইয়াছিল । এমন কি খোদ আগুন উহার ঠাণ্ডা হওয়া অভিযোগ করিবে। অতঃপর আলাহ্ তা'আলা আল্লাহৃভীরু লোকদিগকে মুক্তি দান করিবেন এবং যালিমদিগকে নতজানু অবস্থায় ছাড়িয়া রাখিবেন। হাদীসটি গারীব। হাসান ইব্ন আরাফাহ (র) ... ... .* খালিদ ইব্ন মা‘দান (র) হইতে বর্ণিত, তিনি বলেন, বেহেশবাসীগণ বেহেশ্তে প্রবেশ করিবার পর বলিবে, আমাদের পালনকর্তা আমাদের দোযখে প্রবেশ করিবার কথা কি বলিয়াছিলেন না? জবাব হইবে, তোমরা উহার উপর দিয়াই অতিক্রম করিয়াছ কিন্তু তখন দোযখের আগুন ঠাণ্ডা ছিল। আবদুর রায্যাক (র) বলেন ইব্ন উয়ায়না (র) ... ... ... কায়িস ইব্ন হাযিম (র) হইতে বর্ণনা করিয়াছেন, একবার আবদুল্লাহ্ ইব্ন আবু রাওয়াহা (র) তাহার স্ত্রীর ক্রোড়ে মাথ৷ রাখিয়া কঁদিতেছিলেন, অতঃপর তাহার স্ত্রীও কাঁদিতে লাগিলেন, আবদুল্লাহ্.জিজ্ঞাসা করিলেন, তুমি কাদিতেছ কেন? তিনি বলিলেন, আপনাকে কাদিতে দেখিয়া দেখিয়া । তখন তিনি বলিলেন, আমি (2১19 91 ৩!১ এই আয়াতের মর্ম সম্পর্কে চিন্তা করিয়া ভাবিতেছিলাম যে, আমি দোযখ হইতে মুক্তি পাইব কি না, তাই কাঁদিতেছিলাম । অপর এক রিওয়ায়েতে রহিয়াছে, তখন তিনি রোগাক্রান্ত ছিলেন। ইন্ন জরীর (র) ... ... . আবূ ইসহাক (র) হইতে বর্ণন৷ করেন, যখন আবূ মাইসারাহ্ (রা) তাহার বিছানায় যাইতেন তখন তিনি বলিতেন, হায়! আমার আম্মা যদি আমাকে জন না দিতেন, এই কথা বলিয়া তিনি কাদিয়া ফেলিতেন । তাহাকে জিজ্ঞাস৷ ' করা হইল হে আবূ মাইসারাহ্! আপনি কাদিতেছেন কেন? তখন তিনি বলিতেন, আমাদিগকে ইহা তো বলা হইয়াছে যে, আমরা দোযখে প্রবেশ করিব কিন্তু আমর৷ উহা হইতে বাহির হইতে পারিব কি না উহা আমাদিগকে বলা হয় নাই । আবদুল্লাহ্ ইব্ন মুবারক (র) হাসান বাস্রী (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, তুমি ইহা কি জান যে, তুমি দোযখে প্রবেশ করিবে, তাহার ভাই বলিল, হা, লোকটি বলিল, আচ্ছা ইহা কি জান যে, তুমি উহা হইতে বাহিরও হইতে পারিবে? সে বলিল না, লোকটি জিজ্ঞাসা করিল, তবে এত হাসিখুশি কিসের জন্য? অতঃপর তাহাকে মৃত্যু পর্যন্ত আর হাসিতে দেখা যায় নাই । আবদুর রায্যাক (র) জনৈক রাবী যিনি হযরত ইবৃন আব্বাস ও নাফি ইব্ন আযরাক (রা)-কে পরস্পর ঝগড়া করিতে শুনিয়াছেন, তিনি বলেন, একদা হযরত ইব্ন আব্বাস (রা) বলিলেন, ‘১৪,41!’ অর্থ প্রবেশ কর। । হযরত
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।