সুফিদের গল্পসমগ্র কোনো লাভ হবে না।” এরপরও কিন্তু সে চেষ্টা ছাড়লো না। আরো বেশি শক্তিতে লাফ মারতে লাগলো। এক পর্যায়ে সে সফল হলো। গর্ত থেকে বেরিয়ে আসলো। এবার অন্যান্য সকল ব্যাঙ তাকে জিজ্ঞেস করলো, “তুমি কোন কারণে লাফ মারা বন্ধ করলে না। তুমি কী আমাদের কথা শুনো নি?” ব্যাঙ বললো, আমি যে বধির! কীভাবে শুনবো? ভাবছিলাম তোমরা সবাই আমাকে সর্বদা সাহস ও উৎসাহিত করে যাচ্ছিলে! গল্প -৭: এই কারণে সেই কারণ মুল্লা নাসিরউদ্দিন সন্ধ্যেবেলা কোথাও-একা একা যাচ্ছিলেন। এক পর্যায়ে কিছুটা অদূরে দেখতে পেলেন একদল সৈন্য তারই দিকে আসছে। তিনি ভয় পেয়ে গেলেন্।টভাবলেন, এরা ডাকাত হতে পারে কিংবা সৈন্য হলে তাকে সেনাবাহিনীতে নিয়ে যাবে। সুতরাং তিনি দৌড় দিলেন। রাস্তার পাশের একটি দেওয়াল টপকে অপরদিকে গিয়ে আত্মগোপন করলেন্।এসেখানে ছিলো একটি কবরস্থান। এদিকে. সৈন্যরা নাসিরউদ্দিনের দৌড় ও দেওয়াল টপকে যাওয়ার দৃশ্য দেখে-কৌতুহলী হয়ে উঠলো। তারা ভাবলো এ লোকটিকে দেখার দরকার। সুতরাং তারাও দেওয়াল টপকে কবরস্থানে এসে দাঁড়ালো। নাসিরউদ্দিন ভয়ে পড়ে রইলেন। একজন সৈন্য জিজ্ঞেস করলো, “আরে মিয়া! তুমি কেনো এখানে আসলে?” নাসিরউদ্দিন বললেন, “আপনাদের কারণে আমি এখানে এসেছি আর আপনারা এখানে এসেছেন আমার কারণে!”
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।