Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র গল্প -১০৩: কথার ক্ষমতা একদা এক সুফি-দরবেশের নিকট ছোট্ট একটি শিশুকে নিয়ে আসা হলো। শিশুটি অসুস্থ ছিলো। দরবেশ শিশুকে একটা কিছু পাঠ করে ফুৎকার দিয়ে বললেন, “ইনশাআল্লাহ্‌, সে সুস্থ হয়ে যাবে।” সুফির কক্ষে উপস্থিত ছিলো সন্দেহবাদী-সমালোচনাকারী এক আধুনিক শিক্ষিত ব্যক্তি। তিনি বললেন, “এক-ছুটো বাক্য ও ফুৎকারে শিশুটি কীভাবে সুস্থ হবে? এ বিষয়টি আমার মাথায় কুলায় না।” ধৈর্যশীল, নরম হৃদয়ের অধিকারী সুফি-দরবেশদের মুখ থেকে কু কথা খুব অল্পই উচ্চারিত হয়। কিন্তু এ সুফির ব্যাপারে “ব্যতিক্রম ঘটলো। তিনি বললেন, “তুমি কে মিয়া! তুমি একটি বাকা লোক! তুমি পবিত্র বাক্য সম্পর্কে কিছুই জানো না।” সুফি কর্তৃক এরূপ ব্যবহারে লোকট্িতেলেবেগুনে জলে উঠলো। রাগে-গোস্বায় চেহারা রক্তবরণ ধারণকরলো। সে কিছু বলার পূর্বেই সুফি বললেন, “যেখানে কয়েকটি শব্দ তোমার চেহারা বদলে দিলো, সেখানে কেনো কয়েকটিংব্াক্যের প্রভাবে শিশুটি আরোগ্য লাভ করবে নাঃ” সস সস সস সমাপ্ত সস সস সস ০ ৮১৯ ৮৫3৮ ২১82৮2৯২২5৮ এ

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।