সুফিদের গল্পসমগ্র সৌন্দর্যমপ্তিত হবে?” নাসিরউদ্দিন বললেন, “হ্যাঁ, এটার ভেতরের বাসিন্দা (লাশ) থাকলে কী সুন্দরই না লাগতো!” গল্প -১০১: চাঁদের আলো একদিন মুল্লা নাসিরউদ্দিন সন্ধ্যের পর তার পছন্দের চা-গৃহে প্রবেশ করলেন। বেশ কিছু লোক সেখানে গল্প-গুজবে মত্ত ছিলেন। হঠাৎ মুল্লা সজোরে বললেন, “আহ! সূর্য থেকে অধিক গুরুত্ব' কাজে জড়িত আছে আকাশের চাঁদটি।” তার এ মন্তব্য শুনে একজন প্রশ্ন করলো, «নাসিরউদ্দিন সাহেব, আকাশের চাঁদটি কী এমন গুরুত্বপূর্ণ কাজে জড়িত হয়েছে যা দিনের সমুজ্জবল সূর্য থেকেও উত্তম?” মুল্লা মুচকি হেসে বললেন্,৬্যখন রাত হয় তখন চাঁদের আলো থেকে আমরা বেশি উপকৃতহুই- রাতের অন্ধকারেও রাস্তা খুজে পাই।” গল্প- ১০২:নসিরউদ্দিন- ঈমানের রক্ষক কেউ কেউ দাবি করে, তুরক্ষের এক কবরস্থানে নাসিরউদ্দিনের মাজার আছে। তার কবরের সামনে তালাবদ্ধ এক বিরাট গেট বিদ্যমান। অথচ তার কবরের শিলাপাথরে লিখা আছে, “তালাবদ্ধ গেট অতিক্রম করতে কোনো কোনো সময় চাবির প্রয়োজন পড়ে না। আপনাকে যা করতে হবে তাহলো, একটু ঘুরিয়ে হাটা- কারণ গেট থাকলেও কোনো দেওয়াল নেই!” উই ২৫4 গত ৮৪ ২১8৮2২২5৮ এ৯৩
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।