Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র গল্প -৯৬: আগুন ধরে কার ভয়ে বাইরে ভীষণ ঠাপ্ডা। বরফে আবৃত হয়ে গেছে রাস্তা-ঘাট, ঘরবাড়ি, বৃক্ষরাজি। মুল্লা নাসিরউদ্দিন বাড়ির বাইরে আগুন ধরাচ্ছিলেন কিছু কয়লার মধ্যে। চুঙ্গা দিয়ে বার বার ফুৎকার করেও ব্যর্থ হলেন। শুধুমাত্র ধোঁয়া উঠছিলো। নিজের চোখকে বাঁচাতে তার স্ত্রীর মাথার হিজাব দ্বারা আবৃত করলেন মুখমণ্ডল। এরপর পুনরায় ফুৎকার দিলেন- সাথে সাথে আগুণংধরলো। নাসিরউদ্দিন মন্তব্য করলেন, “আহহা! তুমিও দেখছি আমার স্ত্রীকে ভয় করো!” গল্প -৯৭: বাড়ির জিকির তৈমুর শাহ বসবাস করছিলেন পুরাতন এক ভাড়াটে গৃহে। যখনই একটু বাসাত আসে তখনই" সবকিছু নড়েচড়ে ওঠে। কিচির-কিচির আওয়াজ শুনা যায়। মনে হয় এক্ষুণি বাড়িটি ভেঙ্গে পড়বে। একদিন.বাড়ির মালিক আসলেন তৈমুর শাহ*র নিকট থেকে বাড়ি ভাড়া নিতে। মালিককে তিনি অবগত করলেন, “আপনার বাড়ির আয়ু আর কর্দন আছে জানি না। একটু শক্ত বাতাস আসলেই সবকিছু হেলেছুলে ওঠে, কিচির-মিচির আওয়াজও তুলে। মালিক বললেন, “আরে চিন্তার কোনো কারণ নেই, বাড়িটা আসলে হেলেছুলে মৃদু আওয়াজে আল্লাহর জিকির করে মাত্র, এই যা!” তৈমুর শাহ বললেন, “না, না, আমি বাড়ির জিকিরের আওয়াজে মোটেই চিন্তিত নই- হঠাৎ বাড়িটা যদি সিজদায় পড়ে যায়- তখন উপায় কী হবে, সে চিন্তাই করছি!” এ ৯ ৮ ৮১ 3/২২১৮

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।