সুফিদের গল্পসমগ্র একটি স্বর্ণমুদ্রা উপরের দিকে ছুড়ে মারবো। যদি মাথা আসে তাহলে তোমরা যুদ্ধে জয়ী হবে। আর লেজ আসলে তোমরা হারবে।” তিনি মুদ্রাটি ছুড়ে মারলেন এবং মাথা আসলো। এটা দেখে সকল সৈন্যের ভেতর সাহস ফিরে আসলো। তারা প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেলো এবং সত্যিই যুদ্ধে জয়ী হলো। পরে সেনাপতি সুফিকে বললেন, “ভাগ্যিস! সেদিন লেজ আসলে কী হতো?” সুফি বললেন, “কিছুই হতো না। কারণ এই বিশেষ মুদ্রার উভয় দিকেই মাথা আছে!” গল্প -৯৫: প্রভুকে পেতে চাই একদা নদীর তীরে বসে গভীর মুরাক্লাবায় ছিলেন এক সুফি শায়খ। এক যুবক তাঁর কাছে উপস্থিত হয়ে বললো, “ইয়া শায়খ! আমি প্রভুকে পেতে চাই! আমাকে আপনার এক আনুগত্যশীল শাগরিদ হিসেবে গ্রহণ করুন।” সুফি সাহেবের ধ্যান ভেঙ্গে গেলো। যুবকের কথা শেষ হতেই তিনি হঠাৎ তার উভয় কাঁধে ধরে নদীর পানিতে মাথা ডুবিয়ে দিলেন। প্রায় এক মিনিট ছলে গেলো। যুবক পা-হাত আছড়াতে লাগলো। সুফি সাহেব শেষ পর্যন্ত যুবককে তুলে আনলেন। সে বড়ো বড়ো শ্বাস নিতে লাগলো। স্বাফি সাহেব প্রশ্ন করলেন, “পানির নিচে মাথা থাকাবস্থায় তুমি কোন্ জিনিসের জন্য হাত-পা আছড়াতে ছিলে?” যুবক বললো, “বাতাস”। সুফি শায়খ বললেন, “ভালো কথা! নিজ বাড়িতে ফিরে যাও। এইমাত্র যেরূপ “বাতাস” পেতে আকুল হয়েছিলে, আল্লাহকে পেতে ঠিক এভাবে ব্যকুল হয়ে ওঠলে, ফিরে এসো।” লু ১৯ ৮০. ৫ ১৮2২২ ০৯০
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।