সুফিদের গল্পসমগ্র দরবেশ: “তাহলে বুঝা গেলো, এ প্রাসাদে কিছুদিনের জন্য মানুষ বসবাস করে চলে যায়। আমি কী শুনেছি- আপনি বলেছেন এটা মুসাফিরখানা নয়?” বাদশাহ নির্বাক। এদিকে দরবেশ কক্ষ থেকে বেরিয়ে গেলেন। সব বাসস্থানই মুসাফিরখানা। বাদশাহর তকদির খুলে গেলো। তিনি সাধারণ কাপড় পরে প্রাসাদ থেকে চিরতরে বেরিয়ে গেলেন। বাকি জীবন কাটালেন উচ্চতর ওলি-দরবেশ হিসেবে। গল্প -৯২: তোমার কাপ খালি করো এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একদিন বড়ো-ঝ্লাপের এক সুফির দরবারে হাজির হলেন। তার ইচ্ছে ছিলো বিখ্যাত এ শায়খের সুহবতে থেকে কিছু শেখার। সুফি সাহেব প্রফেসর সাহ্রেকে স্বাগত জানালেন। প্রফেসর প্রশ্ন করলেন, “হুজুর! আমাকে-হাকিকাত সম্পর্কে কিছু বলুন।” সুফি বললেন, “একটু অপেক্ষা কুরুন।” ভেতর বাড়িংথেকে শায়খ একটি চায়ের কাপ ও জগে রাখা চা নিয়ে আসলেন।্্রফেসরের সামনে চায়ের কাপ রেখে চা ঢালতে থাকেন। কাপ পরিপূর্ণ হয়ে গেলো এরপরও চা ঢালা থামালেন না। প্রফেসর বললেন, “হুজুর! চায়ের কাপ ভরে চা মাটিতে গড়িয়ে পড়ছে, আর কতো ঢালবেন?” শায়খ মন্তব্য করলেন, “হাকিকাত কী তা বুঝার পূর্বে তোমার চায়ের কাপ আগে খালি করা চাই!”
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।