Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র পিঠে তুলে নিলেন। এবার উভয়ে সওয়ার হলেন বেচারা গাধার উপর। তারা তখন বাজারের নিকটস্থ হয়েছে। একদল লোক তাদেরকে উদ্দেশ্য করে ধিকার দিচ্ছিলো। কেউ বললো, “এরা কী লজ্জা বোধ করে নাঃ বেচারা গাধার উপর উভয়ে আরোহণ করেছে। ছি! ছি!” সুতরাং উভয়ে আবার গাধার ওপর থেকে নেমে পড়লো। পিতা চিন্তা করলেন, কী করা যায়। অবশেষে এক ফন্দি আটলেন। গাধার সামনের ও পেছনের পা বেঁধে দিলেন। একটি লম্বা বাঁশের টুকরো উভয় জোড়া পায়ের নিচ দিয়ে ঢুকিয়ে পিতা-পুত্র গাধাকে কাঁধে তুলে চললেন!! ব্যস! মানুষের অভিযোগ থেকে এবার বাঁচা যাবে। পথিমধ্যে সবাই হাসতে থাকে। বাজারের সাঁকোর উপর উঠার পরই গাধার সামনের পাষুগল খুলে গেলো। এক-প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে গাধাটি পানির মধ্যে পড়ে গেলো এবং কিছুক্ষণের মধ্যে মরে গেলো। পিতা-পুত্র ও গাধার পেছনে এক বুড়ো হেটে আসছিলেন বাজারের দিকে। গাধা পানিতে পড়ে মরে১যাওয়ার পর বুড়ো মন্তব্য করলেন, “এবার তাদের শিক্ষা হবে! সবাইকে খুশি রাখতে যেয়ে সবই হারালো।” গল্প -৯০: কসম এক ব্যক্তি একদিন কসম করলেন যে, তার সমস্যাগুলোর সমাধান হয়ে গেলে নিজের বাড়ি বিক্রি করে সব টাকা গরীবদের মধ্যে বন্টন করে দেবেন। কিছুদিন পর সমস্যাগুলো দূর হওয়ায়, তিনি চিন্তিত হলেন, এরূপ কসম থেকে বাঁচা যায় কী রকম- তা বের করতে হবে। অন্যথায় রাস্তায় থাকা ছাড়া উপায় নেই। সুতরাং তিনি এক উপায় আবিষ্কার করলেন।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।