সুফিদের গল্পসমগ্র করছিলেন না। তিনি পানিতে হাবুডুবু খাচ্ছিলেন ও সাহায্যের জন্য বলছিলেন। অবশেষে জ্ঞানবান জৈনুদ্দিন এগিয়ে আসলেন। সবাইকে বললেন, “আমাকে অগ্রসর হতে দিন।” তিনি নিজের হাত মাওলানার দিকে প্রসারিত করে চিৎকার দিলেন, “আমার হাত নিন!” মাওলানা তখন জৈনুদ্দিনের হাত ধরলেন এবং তাকে পানি থেকে ওঠিয়ে আনা হলো। মানুষ জৈনুদ্দিনের কৌশল দেখে অবাক হলো। তারা প্রশ্ন করলো, কোন কৌশলে আপনি মাওলানাকে উঠাতে পারলেন? জৈনুদ্দিন বললেন, “ব্যপারটি খুব সহজ! আমি জানতাম এই কৃপণ কাউকে কিছু দেবেন না। সুতরাং “আমাকে হাত দিন” না বলে১বলেছি, “আমার হাত নিন”। ব্যস, তিনি হাত নিলেন।” গল্প -৮৩: কে ধনী আর কে গরীব এক দরবেশ রাস্তার একপাশে জায়নামাযে বসে গভীর মুরাকাবায় নিমগ্ন ছিলেন। এক বণিক দররেশকে দেখে প্রভাবিত হলেন। দরবেশকে তিনি এক থলেভর্তি স্বর্ণমুদ্রী দিতে দিতে বললেন, “আমি জানি আপনি এ মুদ্রাণ্তলো আল্লাহর ওয়াস্তে কাজে লাগাবেন। অনুগ্রহ করে এগুলো গ্রহণ করুন।” দরবেশ বললেন, “এক মিনিট, আমি জানি না এ টাকা গ্রহণ করা আমার জন্য বৈধ কী না। আপনি কি ধনী ব্যক্তি? বাড়িতে আপনার আরো টাকা আছে কি? বণিক বুক ফুলিয়ে বললেন, “ও হ্যাঁ আছে বৈকি। বাড়িতে অন্তত হাজারটি স্বর্ণমুদ্রা আছে।” দরবেশ জিজ্ঞেস করলেন, “আপনি কি আরো এক হাজার স্বর্ণমুদ্রা চান?” ০ ৯ ৭০ 3৫১৯০
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।