সুফিদের গল্পসমগ্র নাসিরউদ্দিনকে সবাই প্রশ্ন করলো। তিনি বললেন, “সবাই আসুন। উনুনে খাবার পাক হওয়া কতটুকু এগিয়েছে একটু দেখে নিই।” সবাই রান্নাঘরে গিয়ে হাজির হলো। তারা দেখলো বড়ো একটি পাতিলে প্রচুর পানি। উনুনের মধ্যে বসিয়ে একটি মোমবাতি দ্বারা পাক করার চেষ্টা চলছে। পানির মধ্যে কোনো নড়াচড়াই শুরু হয় নি! মুল্লা নাসিরউদ্দিন বললেন, “এখনও খাবার প্রস্তুত হয় নি। কেনো হচ্ছে না আমি জানি না। গতকাল থেকে এ অবস্থায় আছে!” গল্প -৮১: মুল্লা নাসিরউদ্দিন আদালতের কাঠগড়ায় দেশের নামকরা দার্শনিক, বুদ্ধিজীবী, ডাক্তার, প্রমুখের প্রশ্নাবলীর অপরাধ হলো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্র্চার-করা যে, “দেশের বুদ্ধিজীবী, দার্শনিক এবং তথাকথিত জ্ঞানীগুণিরা সবাই অজ্ঞ, অস্থিরমন্ক ও বিশৃঙ্খল।” হয়েছে। এখন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। বিচারক বাদশাহ নামধার বললেন, “নাসিরউদ্দিন, আপনিই প্রথমে বক্তব্য দিন।” মুল্লা বললেন, “আমাকে কাগজ-কলম দেওয়া হোক।” বাদশাহর নির্দেশে কাগজ-কলম দেওয়া হলো। নাসিরউদ্দিন আবার আবদার জানালেন, “যে সাতজন প্রাজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন তাদের প্রত্যেককে কাগজ-কলম দেওয়া হোক।” তা-ই করা হলো। এবার নাসিরউদ্দিন একটি প্রশ্ন লিখলেন, “রুটি কোন জিনিস?” এ কথাটি লু ১৯ ৬৮ 3০ ১৮2২২ ০৯০
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।