সুফিদের গল্পসমগ্র কিরমানী বললেন, “এক পাত্রপূর্ণ পানির মধ্যে চাঁদ দেখে ভাবছি।” আকাশের চাঁদকে সরাসরি দেখছো না কেনো?” গল্প -৭৭: কম্পাস কেউ একজন একটি কম্পাস নিয়ে জৈনুল্লাহর নিকট আসলো। বললো, “হে বুদ্ধিমান জৈনুল্লাহ! আপনি এ যন্ত্রটি কী হয়, বলতে পারেন?” জৈনুল্লাহ যন্ত্রটি দেখতে লাগলেন এরপর কাঁদলেন? কিছুক্ষণ পর আবার হাসতে লাগলেন। লোকটি কৌতুহলী হয়ে প্রশ্ন করলো:*বুদ্ধিমান জৈনুল্লাহর কাঁদা- তারপর হাসার রহস্য তো বুঝতে পারলাম না?” জৈনুল্লাহ বললেন, পপ্রথমেআমি কেঁদেছি এটা ভেবে যে, আপনি কেমন এক বোকা লোকটষে এই ছোন্ট যন্ত্রটি কী চিনতে পারলো না। এরপর আমি হেসেছি এজন্য যে, আমিও এটি কী জিনিস তা-ও জানি না।” গল্প -৭৮: নির্দোষ চোর এক রাতে তারিফুল্লাহর গাধাটি চোরে নিয়ে গেলো। পরদিন যখন তারিফুল্লাহ জানলেন তিনি চুরির শিকার হয়েছেন তখন গাধার সন্ধানে বেরিয়ে পড়লেন। প্রথমে পড়শিদের জিজ্ঞেস করলেন, “আপনারা কেউ গাধাটি দেখেছেন?” সবাই বললো, দেখেনি। তবে কেউ কেউ তারিফুল্লাহকে দোষারোপ করতে থাকে।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।