Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র রইলেন। স্ত্রী বাইরে যেয়ে বললেন, “আমি ছুগ্খিত। আমার স্বামী বাড়িতে নেই।” সবাই অবাক হলো। একজন বললো, “আমরা তো দেখলাম তিনি বাড়িতে প্রবেশ করেছেন। এরপর থেকে আমরা দরোজার দিকে তাকিয়ে আছি। তিনি কোথাও চলে গেলে আমরা নিশ্চয়ই দেখতাম।” মুল্লা নাসিরউদ্দিন উপর তলার জানালা দিয়ে সব শুনছিলেন। নিজেকে সামলাতে পারলেন না। বললেন, “তুমি বলছো না কেনো, তিনি পিছনের দরোজা দিয়ে বের হয়ে গেছেন!” গল্প -৭৫: বোকা এক দার্শনিক নাসিরউদ্দিনের সঙ্গে বাহাস-করতে দিন-তারিখ ঠিক করলেন। কিন্তু সময়মতো তার বাড়িতে এসে জানলেন তিনি বাড়িতে নেই। দার্শনিক বেশ কয়েক ঘণ্টা-অপেক্ষার পরও যখন নাসিরউদ্দিন নিরুদ্দেশ রইলেন, তখন রাগে বাড়ির দরোজায় চক দিকে লেখলেন, “বোকা ব্যক্তি”। এরপর চলৈ গেলেন। বাড়িতে এসে-দার্শনিকের আগমনের সংবাদ পেয়ে তিনি ছুটে গেলেন তারূবাঁড়িতে। তিনি বললেন, “ভাই মাফ করুন। আমি ভুলে গিয়েছিলাম। আমার দরোজায় আপনার নামটি দেখে ছুটে আসলাম!” গল্প -৭৬: পানির পাত্রে চাঁদ এক রাতে কৰি আওহাদি কিরমানী তার বাড়ির পোর্চে বসা ছিলেন। তিনি সামনেই একটি পাত্রের দিকে একটু নুয়ে তাকালেন। এসময় শামসে তিবরিযী এদিকে কোথাও যাচ্ছিলেন। তিনি কিরমানীকে প্রশ্ন করলেন, “আপনি কী করছেন?” লু ১৯ ৬৪. 3৫2 ১৮2২২ ০৯০

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।