সুফিদের গল্পসমগ্র গল্প -৭০: স্মারকচিহ মুল্লা নাসিরউদ্দিনকে এককব্যাক্তি আবদার জানালো, “মহাত্মন! আপনার আংটিটি আমাকে উপহার দিন। প্রত্যেকবার এটির দিকে তাকালে আপনার কথা স্মৃতিতে ভেসে ওঠবে।” নাসিরউদ্দিন বললেন, “আংটি দেওয়া যাবে না। তবে আপনি এক কাজ করবেন, মাঝেমধ্যে যে আঙ্গুলে আংটি দিবেন সেটি দেখবেন। তখন আমার কথা মনে পড়বে- কেমন?” গল্প -৭১: চিন্তাশীল পাখি একদিন মুল্লা নাসিরউদ্দিন বাজারে গিয়ে দেখেন, কিছু পাখি ৫০০ রীল পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তিনি-ভাবলেন, আমার মোরগটি তো এসব পাখির তুলনায় অনেক রড়ো। তাহলে এটি বিক্রি করা যায়। বাড়িতে এসে মোরগটি' ধরে নিয়ে গেলেন বাজারে। কিন্তু আশ্চর্ষের ব্যাপার- ৫০ রীলের,উপরে কেউ দামই করলো না। তিনি চিৎকার দিয়ে বললেন, “লোকসকল! এটা তো সম্মানহানি! ৫০০ রীলের বিনিময়ে তোমরা ছোট ছোট পাখি ক্রয় করছো- আর আমারটি দ্বিগুণ বড়ো হওয়া সত্তেও তোমরা বলছো এর দাম মাত্র ৫০ রীল?” একব্যক্তি নাসিরউদ্দিনকে থামিয়ে বললো, “মুল্লা নাসিরউদ্দিন! ওগুলো হচ্ছে কথা বলনেওয়ালা পাখি! ওগুলোর দাম তো বেশি হবেই।” নাসিরউদ্দিন বললেন, “বোকা কোথাকার লোকজন! ওসব পাখি তোমরা উচ্চমুল্যে ক্রয় করো, শুধুমাত্র এজন্যে যে, ওরা কথা বলতে পারে। আমারটির মধ্যে উচ্চমানের চিন্তা-চেতনা আছে! সে কখনও আজেবাজে কথা বলে মানুষকে বিরক্ত করে না। তাকে তোমরা চিনলে লু ৮৯ ৬১ 3৫২৩৮ চি
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।