Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র দরবেশ সামি বললেন, হ্যাঁ, আমি জানি আপনি একজন পরহেজগার ব্যক্তি। কিন্তু আমি তো একজন বড়ো মাপের আলিম ও বুদ্ধিবীজী। আমার ওয়াজ-মাহফিলে হাজার হাজার মানুষ যোগ দেয়- উপকার লাভ করে। সুতরাং হালুয়া খেয়ে বেঁচে থাকার যোগ্যতা আমার বেশি।” এবার মুল্লা নাসিরউদ্দিন বললেন, “আমি বাস্তবে কোনো সুফি- দরবেশ নয় যে, হালুয়া খেয়ে বেঁচে থাকার দাবী করতে পারি। আমি বরং একজন সাধারণ গুনাহগার। আমি শুনেছি আল্লাহ তা"আলা পাপিদের প্রতি খুব দয়ালু। সুতরাং হালুয়া খেয়ে বেঁচে থাকার দাবি আমার সর্বাধিক বেশি।” মোটকথা তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন। অবশেষে তারা একমত হলেন, “আজ রাত আমরা হালুয়া না খেয়েংস্বুমিয়ে পড়বো। আল্লাহর ওপর ছেড়ে দোবো। যে সর্বাপেক্ষা উত্তম-স্বপ্ন দেখবে সে-ই হালুয়া খাওয়ার যোগ্য হবে।” পরদিন ভোরে দরবেশ্১সামি বললেন, “আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পবিত্র কদমে, চুমো দিয়েছি। সুতরাং হালুয়া খাওয়ার যোগ্য আমি।” দররেশকীজি বললেন, “আপনার স্বপ্ন আমারটির তুলনায় কিছুই নয়। আমি স্বপ্নে দেখেছি, স্বয়ং আল্লাহ আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছেন। সুতরাং হালুয়া খাওয়ার যোগ্য আমি।” এবার মুল্লা নাসিরউদ্দিন বললেন, “বন্ধুগণ! আমি পাপী বেচারা এরূপ কোনো উত্তম স্বপ্ন দেখি নি। আমি দেখলাম দয়ালু আল্লাহ হালুয়াটুকু আমার মুখের ভেতর নিজেই তুলে দিলেন। আমি তা খেলাম। জেগে ওঠে দেখি সব হালুয়া খেয়ে ফেলেছি! এখন হালুয়া আর অবশিষ্ট নেই।” উই নস্ং ৬০ 3৫2 ১2২৯

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।