সুফিদের গল্পসমগ্র একটি প্রশ্ন করেন তাহলে জবাব দিবো কী করে?” “সে প্রশ্নটা কি?” আল্লাহ যদি প্রশ্ন করেন, “তুমি কেনো অমুক সাহাবার মতো হলে না?” আমি জবাব দিতে পারি, “আপনি আমাকে তাঁর মতো গুণাগুণ দেন নি।” কিন্তু যদি প্রশ্ন করেন, “তোমাকে তো আমার বান্দাহ হওয়ার গুণাগুণ দিয়েছিলাম। তাহলে তুমি বান্দহ হলে না কেনো?” এ প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই- তাই আমি কাঁদছি ও আল্লাহর ভয়ে কাঁপছি।” গল্প -৬৯: তিন দরবেশ ও হালুয়া একদা সামি, কাজি ও নাসিরউদ্দিন- এংতিন দরবেশ পবিত্র হজ্জের ভ্রমণে বুখারা থেকে মক্কা মুয়াজ্জমার উদ্দেশ্যে বের হলেন। কাফেলা প্রায় মাস খানেক ভ্রমণ শেষে এক.এপুরাতন গ্রামে সর্বশেষ যাত্রাবিরতি করলো। তিন দরবেশের খারার, প্রায় শেষ। সমান্য কিছু হালুয়া ছিলো মাত্র। সামান্য মুদ্রা থাকলেও কোথাও খাবার তক্রয় করা গেলো না। তিন বন্ধু পরামর্শ করলো; তিনজনে সমান ভাবে ভাগ করে খেলে সবাই ক্ুদার্তই থেকেত্যাবো। সুতরাং যে কোনো একজনে হালুয়াটুকু খেলে তার জীব্তি'খাকার সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু কে খাবে? দরবেশ সামি বললেন, আমাদের মধ্যে যে ব্যক্তি বেঁচে থাকা সর্বাধিক কল্যাণকর তিনিই হালুয়া খাবেন। সবাই একমত হলেন। কিন্তু কে বেশি যোগ্য? প্রথমে দরবেশ কাজি বললেন, “আমি রোযা রেখেছি। বছরের পর বছর ধরে আমি ছুআ করেছি, নফল নামায আদায় করেছি; এখানকার খাওয়ার যোগ্য আমি।” লু ৮৯ ৫৯ ০৩৮১ উী টি
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।