Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র তার স্ত্রীকে ধন্যবাদ জানালো। এবার তিনজন বসে গল্প-গুজব করে বাকি রাত কাটাতে থাকেন। ভোর হওয়ার বেশ আগেই দরোজায় আরো একজন এসে কড়া নাড়লো। এ লোকটি কোনোমতে দরোজার পাশে বসলো। কাণুরিয়া প্রথম মেজবানকে বললেন, “বন্ধু, দরোজা খোলো, আরো একজন আশ্রয় চাচ্ছেন।” তিনি বললেন, “আপনি তো এক অদ্ভুত ব্যক্তি দেখছি। ঘরে তো আর কোনো শূন্যস্থান অবশিষ্ট নেই।” কাঠুরিয়া বললেন, “একই কথা আমার স্ত্রীও বলেছেন। আমি যদি তার পরামর্শ গ্রহণ করতাম, তাহলে আপনি জঙ্গলে রাতংকাটাতেন, হয়তো হিংস্র জন্তর খোরাক হতেন! বাস্তবে আপনি দেখছি'এক অদ্ভুত ব্যক্তি। আপনার জন্যই তো আমরা বসে বসে রাত-কাটাচ্ছি। আমি এক কাঠুরিয়া। কাঠ সংগ্রহ করে যা পাই তা দিয়ে কোনোমতে একটু-আধটু খাই। দরোজা খুলুন। এটা আপনার. এ্ুড়েঘর নয়। যদি তিনজন ভালোভাবে বসা যায় তাহলে ৪র্থআরেকজনও কোনোমতে বসতে পারবেন।” দরোজা খুলে দ্বিতীয়” মেজবানকেও ভেতরে জায়গা দেওয়া হলো। সবাই গাদাগাদি করে কোনোমতে বসলেন। এখন আর এক ইঞ্চি পরিমাণ জায়গা বারি,ছিলো না। এরপ্র দ্্টরাজার কড়া আবার নড়ে উঠলো! সবাই একে অন্যের দিকে তাকিয়ে রইলো। আরেকজনকে ঘরে আশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠেনা। কাঠুরিয়া বললেন, ভাববেন না। এখন কোনো ব্যক্তি কড়া নাড়েন নি- বাস্তবে এটা আমার গাধা। প্রচণ্ড বৃষ্টিতে সেও কষ্ট করছে। তাকে যে কোনো উপায়ে ভেতরে আশ্রয় দিতে হবে!” কাঠুরিয়ার স্ত্রীসহ সবাই বললো, “আর এক ইঞ্চিও জায়াগা নেই!” কাঠুরিয়া বললেন, “আমার গাধা হচ্ছে জীবিকা নির্বাহের উপায়। তাহলে গাধাটিরও স্থান হয়ে যাবে!” এ ৮৯ «৭ 3/822২০৮- ৯০

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।