সুফিদের গল্পসমগ্র চলে গেলো। মালিক বাজারে যেয়ে দেখলেন সত্যিই মৃত্যুর ফিরিশতা সেখানে অবস্থান করছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, “আমার ভূত্য বললো আপনি তার দিকে বড়ো চোখ করে তাকিয়েছেন, তা কী সঠিক?” ফিরিশতা বললেন, “তাকিয়েছি ঠিকই। তবে বড়ো চোখ নয়- বরং অবাক হয়ে তাকাচ্ছিলাম। কারণ আজ রাত তার মৃত্যু হওয়ার কথা দামেস্ক শহরে! অথচ তাকে বাগদাদে দেখে আমি বিষয়টি বুঝতে পারছিলাম না।” গল্প -৬৬: গরীব ব্যক্তির কুড়েঘর এক নিঃস্ব গরীব ব্যক্তি জঙ্গলের ভেতর কুড়েঘর তৈরি করে বসবাস করতেন। ঘরটি এতোই ছোট্ট ছিলো,যে,তিনি ও তার স্ত্রী কোনোমতে ঘুমাতে পারতেন মাত্র। জীবিকা হিসেবে গরীব লোকটি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি কর্তেন। এক মধ্যরাতে কুড়েঘরের দরোজায় কে বা কারা কড়া নাড়লো। বাইরে বৃষ্টি হচ্ছিলৌ। কাণুরিয়ার স্ত্রী দরোজার নিকটে ঘুমন্ত ছিলেন। কাঠুরিয়া স্ত্রীকে বললেন, “দরোজাটি খুলে দাও। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লোকটি হয়তো পথ হারিয়ে এখানে এসেছে। এটা এক অন্ধকার রাত, আর জঙ্গলে অনেক হিংস্র জানোয়ারও আছে। তাড়াতাড়ি দরোজা খুলো!” কাঠুরিয়া হেসে হেসে বললেন, “এটা তো আর রাজপ্রাসাদ নয়, যেখানে সর্বব্রই শূন্যস্থান থাকে। এটা হচ্ছে গরীবের কুড়েঘর মাত্র। দুজন ঘুমোনো যায় এবং তিনজন হলে বসা যায়। দরোজাটা খুলো।” দরোজা খুলে গেলো। এক ব্যক্তি ভেতরে ঢুকে প্রথমেই কাঠুরিয়া ও রি সু ৯ ৫৬ ৫৯2৯২২5০০- এ
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।