Sufi Srories - সুফিদের গল্পসমগ্র
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সুফিদের গল্পসমগ্র করছিলেন। তার একটি পুরাতন গাড়িও ছিলো। নিজেই চালক ছিলেন। অবসর জীবনে থাকলেও একদা তার ইচ্ছে হলো একটা কিছু করার দরকার। যার দ্বারা মানুষ উপকৃত হবে। সুতরাং তিনি মজাদার একটি মুরগি ভাজার রেসিপি (রন্ধনপ্রণালী) আবিষ্কার করলেন। প্রথমে নিজের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে নতুন রেসিপির তৈরি ফ্রাইড চিকেন খাওয়ালেন। তারা বললো, খুব মজাদার চিকেন। তিনি আরো উৎসাহিত হলেন। ভাবলেন, যে কোনো উপায়ে দেশের সর্বত্র এ ফর্মুলার বিকাশ ঘটাতে হবে। তিনি নিজের গাড়িতে চড়ে বাড়ি ত্যাগ করলেন। কেনটাঁকি রাষ্ট্রের সর্বত্র ঘুরে বেড়াতে থাকেন ও রেস্টুরেন্টগুলোতে ন্তুন-রেসিপি বিক্রি করার চেষ্টা চালান। কিন্তু কেউই তার অফার গ্রহণ-করলো না। এমনকি খুব অল্পমূল্যেও কেউ এই মজাদার রেসিপ্রর্নিতে চাইলো না। সর্বমোট ১০০৯টি রেষ্টুরেন্ট তার অফার প্রত্যাখ্যান-করলো। তিনি হাল ছাড়লেন না। অবশেষে ১০১০ নাম্বার রেস্টুরেন্ট তার অফার গ্রহণ করলো। আমরা যার কথা বল্পছি তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত কেনটাকি ফ্রাইড চিকেনের আবিষ্কারক কর্ণেল হার্টল্যান্ড স্যান্ডার্স। গল্প -৬৩: পথের পাথর এক দেশের রাজা মানুষের প্রতিক্রিয়া জানতে রাস্তার ওপর এক বড়ো পাথর রেখে দিলেন। লোকজন পাথরের বাঁধা থেকে বাঁচার উপায় হিসেবে একটু বাঁকা পথে হাঁটতে থাকে। রাজা তার প্রসাদ থেকে লুকিয়ে সব দেখছিলেন। কিছু ধনী ব্যবসায়ী পাথর রাস্তার মাঝখানে দেখেও কিছু করলো না- তারাও পাথরকে এড়িয়ে গেলো। সবশেষে এক গরীব ব্যক্তি ঠেলাগাড়ি ধাক্কা দিতে দিতে পাথরের ও হত ৫৩ 3৫2 ২১৮2৯২২০০ ০

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।