সুফিদের গল্পসমগ্র সন্ধানে ছিলো। প্রায় পনেরো ফুট পাথর কেটেও যখন কিছুই মিললো না, তখন সে হতাশ হয়ে বাড়ি ফিরলো। বাজারের চায়ের দোকানে খনিসন্ধানী মোগল মিয়া তার কেচ্ছা বললো। সে জানালো, দীর্ঘ ছয় মাস খনির সন্ধানে দিনরাত পাথর কাটতে কাটতে কোনো কাজ হলো না। চায়ের দোকানে বসা ছিলো আরেকজন খনিসন্ধানী। সে একটু এগিয়ে এসে মোগল মিয়াকে জিজ্ঞেস করলো, “বলুন তো, যে জায়গায় পাহাড় কেটেছেন সেখানে খনি থাকার সম্ভাবনা জানলেন কি করে?” মোগল মিয়া জবাব দিলো, “সোনার খনি থাকার সম্ভাবনা এসব স্থানেই থাকে যেখানকার মাটির রং হয় গাঢ় কালো।” প্রশ্নুকারী আর কিছু না বলে পরদিন ভোরে মোগল মিয়ার কাটা প্রাহীড়ের দিকে যাত্রা করলো প্রয়োজনীয় হাতিয়ার নিয়ে। সে দৈনিক ৬ ইঞ্চি করে পাথর কাটতে থাকে। এভাবে মাত্র ৪ দিন কাটার পরই বেরিয়ে আসলো হলুদ রংয়ের মাটি যাতে ছিলো স্বর্ণের গুড়ো।সৈ খনি পেয়ে গেছে। খনির সন্ধান মিলেছে এখবর মোগল মিয়ার কাছেও পৌঁছালো। সে মাথায় হাত দিয়ে আহাজারি করে, “হায়রে! মাত্র দুটি ফুট বেশি খোদাই করলেই খনিটি পওয়া যেতো! আমি এ কী করলাম?” গল্প -৬০: অভিজ্ঞতার শিকার একদা মুল্লা নাসিরউদ্দিন ইয়ামোটা এক হাতির পায়ে চিকন একগাছি দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিলেন। একব্যক্তি দৃশ্যটি দেখে ভীষণ চিন্তায় পড়ে গেলো। সে চিন্তা করে কুল-কিনারা পেলো না যে, এতো শক্তিশালী হাতি কেনো চিকন ও দুর্বল এ দড়ি ছিড়ে পালাচ্ছে না? ছু-চারজন বন্ধু-বান্ধবকে জিজ্ঞেস করে গ্রহণযোগ্য কোনো জবাব না পেয়ে হাতির মালিক নাসিরউদ্দিনের নিকট প্রশ্ন নিয়ে আসলো। ও হত ৫১ 3৫২৩১, ০
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।